Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ডানকি'র নতুন গানে 'ভালাবাসা ভালবাসা', প্রেমিক-প্রেমিকাদের নতুন দিশা দেখালেন শাহরুখ

এই নিয়ে 'ডানকি' ছবির তৃতীয় গান সামনে এল। সোমবার সকালেই কিং খান নতুন গান 'ও মাহি'র ঝলক দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।

'ডানকি'র নতুন গানে 'ভালাবাসা ভালবাসা', প্রেমিক-প্রেমিকাদের নতুন দিশা দেখালেন শাহরুখ

শেষ আপডেট: 11 December 2023 19:08

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ছবিতে 'প্রেম'কে অন্যমাত্রায় নিয়ে গেছেন শাহরুখ খান। তিনি রোম্যান্সের 'কিং' তা আলাদা করে না বললেও চলে। বলিউড বাদশার নতুন ছবি নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ বাড়ছে। আগামী ২১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে রাজকুমার হিরানির নতুন ছবি 'ডানকি'। যার মুখ্যচরিত্রে রয়েছেন শাহরুখ। সেই ছবির নতুন গান মুক্তি পেল সোমবার বিকেলে।

এই নিয়ে 'ডানকি' ছবির তৃতীয় গান সামনে এল। সোমবার সকালেই কিং খান নতুন গান 'ও মাহি'র ঝলক দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই শাহরুখ আভাস দিয়েছিলেন, এটা একটা ভালবাসার গান! মুক্তির পর তা অক্ষরে অক্ষরে মিলে গেল। অরিজিৎ সিংয়ের কন্ঠে এই গান মুক্তির পর থেকেই মানুষের মনে দাগ কেটে ফেলেছে।

কাউকে ভালবাসা ও সেই ভালবাসা প্রকাশ করার মধ্যে অনেকটা ফারাক রয়ে যায়। অনেকের ভালবাসাই 'একতরফা' থেকে যায়, শুধুমাত্র প্রকাশ করতে না পারার কারণে। শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় এই নতুন গান পোস্ট করেছেন। সেখানে কিং খান গানের লাইন তুলে বলেন, এই গান সেইসব যুগলদের জন্য যাঁরা নিজের ভালবাসার কথা সময়ে বলতে পারেন না, যাঁরা ভালবাসা প্রকাশ করার সঠিক ভাষা খুঁজে পান না। 

চলতি বছরে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন শাহরুখ। দীর্ঘ চার বছর বিরতির পর 'পাঠান' নিয়ে বক্সঅফিসে ফিরেছিলেন তিনি। ফিরেই বক্সঅফিসে রাজ করা শুরু করেন বলিউড বাদশা। তারপর 'জওয়ান'। বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে নতুন মাইলস্টোন তৈরি করে এই ছবি। এবার অপেক্ষা 'ডানকি' নিয়ে।

শাহরুখের ছবি হলেও এই ছবির অন্যতম ইউএসপি অবশ্যই রাজকুমার হিরানি। বি টাউনের অন্যতম সফল পরিচালকের সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি করছেন শাহরুখ। রাজকুমার হিরানির ছবি মানেই হাসি-কান্না-মজার মোড়কে সমাজের সামনে এক বার্তা তুলে ধরা। 'ডানকি'তে তার অন্যথা হবে না, তার আভাস মিলেছে আগেই।

ছবিতে শাহরুখ আছে, তাই হাসি-কান্না-অ্যাকশনের মধ্যে প্রেম থাকবে তা বলাই বাহুল্য। ছবির ট্রেলারেও তার ইঙ্গিত ছিল। এবার নতুন গানের মধ্যেও সেই ভালবাসার কথাই বলা হল!


```