Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাপসী পান্নুর প্রেমে লুটোপুটি খাচ্ছেন শাহরুখ! মুক্তি পেল ‘ডানকি’র প্রথম গান

শাহরুখ-ভক্তদের দাবি, ‘ডানকি’ আয়ের নিরিখে বলিউডের সমস্ত রেকর্ড ভাঙবে।

তাপসী পান্নুর প্রেমে লুটোপুটি খাচ্ছেন শাহরুখ! মুক্তি পেল ‘ডানকি’র প্রথম গান

শেষ আপডেট: 22 November 2023 15:46

দ্য ওয়াল ব্যুরো: অ্যাকশন অবতারে কামব্যাক করেছিলেন চলতি বছর। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এ শাহরুখ খানকে নতুন রূপে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তবে এবার ফের অভিনেতাকে দেখা গেল রোম্যান্টিক মুডে। বাদশার আসন্ন ছবি ‘ডানকি’র প্রথম গান ‘লুটপুট’ মুক্তি পেয়েছে বুধবার দুপুরে। সেই গানেই অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে শাহরুখের দুষ্টু-মিষ্টি প্রেমের ছবি ধরা পড়ল।

চার বছর পর হিরো হিসাবে ফেরার পর থেকেই বলিউডে বক্স অফিসের লড়াইয়ে একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন শাহরুখ খান। জানুয়ারিতে ‘পাঠান’ এবং সেপ্টেম্বরে ‘জওয়ান’দু’টি ছবিই আয়ের নিরিখে রেকর্ড গড়েছে। শাহরুখ-ভক্তদের দাবি, এবার সেই রেকর্ড ভাঙবে ‘ডানকি। সত্যিই আগামী ছবিটি নতুন মাইলস্টোন গড়তে পারে কিনা, তার জন্য ডিসেম্বর অবধি অপেক্ষা করতে হবে।

ছবিতে শাহরুখের নাম হার্ডি। আর তাপসীর নাম মান্নু। হার্ডির যে মান্নুর প্রতি দুর্বলতা রয়েছে তা গানের দৃশ্যায়নেই বোঝা যাচ্ছে। প্রীতমের সুরে ‘ডানকি’র এই রোম্যান্টিক গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানটি লিখেছেন স্বানন্দ কিরকিরে ও কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। উল্লেখ্য, এই ছবিতেই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা।

রাজু হিরানির সিনেমা মানেই তাতে হাসি-মজার মোড়কে সামাজিক বার্তা থাকবে। ‘মুন্নাভাই’ সিরিজ হোক বা ‘৩ ইডিয়টস’, অথবা ‘পিকে’—প্রতিটি ছবিতেই একই ফর্মূলায় নিত্যনতুন সমস্যার কথা তুলে ধরেছিলেন পরিচালক। সূত্রের খবর, রাজকুমার হিরানি তাঁর এই নতুন ছবিতে ডানকি ফ্লাইটের মাধ্যমে পশ্চিমের দেশগুলিতে বেআইনি অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যার কথা তুলে ধরবেন।

শাহরুখ খান ও তাপসী পান্নু ছাড়াও ‘ডানকি’র অন্যতম বড় আকর্ষণ অভিনেতা ভিকি কৌশল। তাঁর অভিনীত চরিত্রটির নাম সুখী। এছাড়াও ছবিতে রয়েছেন বোমান ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহর মতো বর্ষীয়ান অভিনেতারা। আগামী ২২ ডিসেম্বর, বড়দিনের আগেই ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে।


```