Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অনেক কষ্ট পেয়েছি, দুয়া আসলে প্রার্থনার ফল', দীপিকার গর্ভাবস্থায় ঠিক কী কী জটিলতা ছিল?

সম্প্রতি 'Marie Claire'-এর এক সাক্ষাৎকারে দীপিকা শেয়ার করলেন তাঁর গর্ভাবস্থার অভিজ্ঞতা।

'অনেক কষ্ট পেয়েছি, দুয়া আসলে প্রার্থনার ফল', দীপিকার গর্ভাবস্থায় ঠিক কী কী জটিলতা ছিল?

দীপিকা পাড়ুকোন

শেষ আপডেট: 8 May 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: এক ফ্রেমে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং মানেই গ্ল্যামার। পর্দায় হোক কিংবা অফস্ক্রিন, তাঁদের একসঙ্গে দেখলে চোখ ফেরানো দায়। ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়ার পর তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ ছিল না অনুরাগীদের। ছ’ বছরের দাম্পত্যজীবন শেষে অবশেষে তাঁদের জীবনে এসেছে এক নতুন আলো—তাঁদের কন্যাসন্তান, 'দুয়া'।

তবে মাতৃত্বের মাসগুলো সহজ ছিল না। সম্প্রতি 'Marie Claire'-এর এক সাক্ষাৎকারে দীপিকা শেয়ার করলেন তাঁর গর্ভাবস্থার অভিজ্ঞতা। জানালেন, কতটা কঠিন ছিল সেই সময়টা, কতটা মানসিক ও শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে।

দীপিকা বলেন, “গত আট-নয় মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে পড়ে। গর্ভাবস্থা থেকে ডেলিভারির মুহূর্ত পর্যন্ত বহু কষ্ট, অনেক সহ্য করতে হয়েছে। তবু সব শেষে যখন কোল জুড়ে আসে এক নতুন জীবন, তখন সমস্ত যন্ত্রণা যেন অদৃশ্য হয়ে যায়।''

দুয়া’র জন্ম হয় ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর। নাম ঘোষণা করতে দেরি হয়নি রণবীর-দীপিকার। “ও আমাদের সমস্ত প্রার্থনার ফল,” দীপিকা আরও বলেন, “আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল—ওকে নিজের কোলে নেওয়া, নতুন এই পৃথিবীটাকে ধীরে ধীরে চিনে নেওয়ার সুযোগ করে দেওয়া। ও কীভাবে আমাদের জীবনে এক নতুন মানে তৈরি করল, সেটা ভাবলেই আনন্দ হয়।”


```