Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বক্স অফিসে চারদিনে আয় ৭৫ কোটি, 'দৃশ্যম'-এর তৃতীয় ভাগের প্রস্তুতি শুরু নির্মাতাদের

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সুদিন কি ফিরছে? 'দৃশ্যম ২' (Drishyam 2)-এর বিগত চারদিনের বক্স অফিস রিপোর্ট দেখলে এমনটা মনে করতেই পারেন সিনেমাপ্রেমীরা। জানা গেছে, প্রথম চারদিনে প্রায় ৭৫ কোটি টাকা আয় করে ফেলেছে অজয় দেবগন (Ajay Devgn), তব্বু (Tabbu)

বক্স অফিসে চারদিনে আয় ৭৫ কোটি, 'দৃশ্যম'-এর তৃতীয় ভাগের প্রস্তুতি শুরু নির্মাতাদের

শেষ আপডেট: 22 November 2022 11:04

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সুদিন কি ফিরছে? 'দৃশ্যম ২' (Drishyam 2)-এর বিগত চারদিনের বক্স অফিস রিপোর্ট দেখলে এমনটা মনে করতেই পারেন সিনেমাপ্রেমীরা। জানা গেছে, প্রথম চারদিনে প্রায় ৭৫ কোটি টাকা আয় করে ফেলেছে অজয় দেবগন (Ajay Devgn), তব্বু (Tabbu), অক্ষয় খান্না (Akshay Khanna) অভিনীত এই ছবিটি। টপকে গিয়েছে 'ভুল ভুলাইয়া ২'-এর প্রথম চারদিনের আয়কে।

দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুর মতো শহরগুলি থেকে বেশ ভালই আয় করছে সিনেমাটি। তবে মুম্বইয়ে 'দৃশ্যম ২' নিয়ে আলাদাই উন্মাদনা তৈরি হয়েছে বলে জানাচ্ছেন ডিস্ট্রিবিউটর এবং হল মালিকরা। মারাঠা মন্দির-এ হাউসফুল থাকছে এই সিনেমার শো। বাধ্য হয়ে মাঝরাতেও শো চালাতে বাধ্য হচ্ছে কয়েকটি মাল্টিপ্লেক্স।

দর্শক মহলে সিনেমাটি এভাবে সাড়া ফেলবে, তা ভাবতে পারেননি ছবির সঙ্গে যুক্ত থাকা কলাকুশলীরাও। যেখানে 'বিক্রম বেদা'র মতো রিমেক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল তাবড় তাবড় অভিনেতা থাকা সত্ত্বেও, সেখানে কোন জাদুবলে এভাবে হিটের মুখ দেখল মালয়ালি ছবির রিমেক 'দৃশ্যম ২'? বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে প্রধান কারণ 'দৃশ্যম' ছবির গল্প। বলিউডে থ্রিলার সিনেমার তালিকায় এই ছবির প্রথম ভাগ একদম উপরের দিকেই থাকবে। তাই সিক্যুয়েল মুক্তি পেতেই দর্শকরা ভিড় জমিয়েছেন প্রেক্ষাগৃহে।

আবার অনেকে বলছেন, ছবির পজিটিভ রিভিউ এর অন্যতম কারণ। অজয় দেবগন ও অক্ষয় খান্নার অভিনয়ই এই সিনেমার অন্যতম ইউএসপি, বলছেন দর্শকরাই। তার উপর টানটান গল্প তো রয়েছেই। ফলত মাউথ পাবলিসিটি ছবির হিট হওয়ার পিছনে বুস্টারের কাজ করেছে।

সূত্রের খবর, চিন-সহ বিভিন্ন দেশে এখন 'দৃশ্যম'-এর প্রথম ভাগ রিমেকের কাজ হচ্ছে। আর এমন পরিস্থিতিতে 'দৃশ্যম ২' নিয়ে এই উন্মাদনা দেখার পর ছবির তৃতীয় ভাগ নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছেন নির্মাতারা। এমনকি প্রযোজকের তরফে জানানো হয়েছে যে, এই 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ একইদিনে দুই ভাষায়, অর্থাৎ হিন্দি এবং মালয়ালিতে মুক্তি পাবে। বলা হয়, মালয়ালাম ইন্ডাস্ট্রি থ্রিলার সিনেমার স্বর্গরাজ্য। এবার বলিউডও সেই পথে হাঁটবে কি না, সেটাই দেখার।

'বাদশা'র বাড়িতে হিরেখচিত নেমপ্লেট! মন্নতের নয়া ছবি প্রকাশ করল ফ্যান ক্লাব


```