
শেষ আপডেট: 14 February 2023 12:31
দ্য ওয়াল ব্যুরো: চারবছর পর বড়পর্দায় ফিরেছেন 'পাঠান'রূপী শাহরুখ খান (Shah Rukh Khan)। আর এবার চারবছর পর ফিরতে চলেছেন মথুরার 'ড্রিম গার্ল' পূজাও। তাই পূজাকে ফোন করে শুভেচ্ছা জানালেন পাঠান (Pathaan)। পূজা তাঁকে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? উত্তরে পাঠানের সাফ জবাব, "আগের থেকে ধনী হয়েছি। এবার জওয়ান হয়ে ফিরছি।" পাল্টা তখন পূজা বলেন, "আমিও ফিরছি নিজের জওয়ানি নিয়ে।" এভাবেই তৈরি হয়েছে 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2)-এর টিজার।
ভ্যালেন্টাইনস ডে'র আগেরদিন সোমবার রাতে প্রকাশ্যে এসেছে নতুন ছবিটির টিজার। যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। যদিও টিজারে একবারও পরিষ্কারভাবে পূজার মুখ দেখানো হয়নি। তবে কণ্ঠস্বর শুনেই বোঝা যাচ্ছে, সিক্যুয়েলেও মূল চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান। ছবি মুক্তি পাবে আগামী ৭ জুলাই।
টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, লাল সিমারিং স্কার্ট ও সবুজ ব্যাকলেস টপ পরে এক মহিলা বিছানায় বসে। রঙিন আলোয় ঝকঝক করছে ঘর। পিছন থেকেই সে ক্যামেরাবন্দি। আর এরপর তাঁকে ভ্যালেন্টাইনস ডে'র শুভেচ্ছা জানাতে ফোন করেছেন স্বয়ং পাঠান। আর মেকআপ করতে করতেই ফোনে কথা বলছে পূজা।
'ড্রিম গার্ল ২' ছবিতে আয়ুষ্মান ছাড়াও দেখা যাবে অন্নু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজের মতো অভিনেতাদের। উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'ড্রিম গার্ল'। একতা কাপুর প্রযোজিত ওই ছবিটি বেশ ভালই ব্যবসা করেছিল বক্স অফিসে। অভিনেতার বিপরীতে দেখা গিয়েছিল নুসরত ভারুচাকে। দীর্ঘ চারবছর পর অবশেষে বের হচ্ছে ছবির দ্বিতীয় ভাগ।
সঙ্গীর ফোন চেক, বাথরুমে কান্না-- কী না করেছেন ক্যাটরিনা! ভালবাসা দিবসে খুলে গেল আগল