Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আয়ুষ্মানকে 'পূজা'র সাজে দেখে মুগ্ধ সকলে! ড্রিম গার্লের প্রতীক্ষায় ভক্তরা, কী বললেন স্ত্রী তাহিরা

দ্য ওয়াল ব্যুরো: আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) যে বহু নারীর ড্রিম বয়, এ কথা সত্য। তবে তিনি সেই বছর চারেক আগেই হয়েছিলেন লাখো পুরুষের ড্রিম গার্ল! তাঁর কন্ঠস্বর একবার শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ছেলেরা। একঝলক দেখা পেলে কী হব

আয়ুষ্মানকে 'পূজা'র সাজে দেখে মুগ্ধ সকলে! ড্রিম গার্লের প্রতীক্ষায় ভক্তরা, কী বললেন স্ত্রী তাহিরা

শেষ আপডেট: 25 July 2023 06:50

দ্য ওয়াল ব্যুরো: আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) যে বহু নারীর ড্রিম বয়, এ কথা সত্য। তবে তিনি সেই বছর চারেক আগেই হয়েছিলেন লাখো পুরুষের ড্রিম গার্ল! তাঁর কন্ঠস্বর একবার শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ছেলেরা। একঝলক দেখা পেলে কী হবে, তাই ভেবেই শিহরিত হয়েছেন অনেকে। বহু পুরুষের বুকের বাঁদিকে বেশ চিনচিন করেছে। এইভবেই পর্দায় দমফাটা হাসির ছবি ‘ড্রিম গার্ল’ নিয়ে হাজির হয়েছিলেন আয়ুষ্মান।

ব্লকব্লাস্টার সেই ছবিতে আয়ুষ্মান বুঝিয়ে দিয়েছিলেন, তিনি জাত অভিনেতা। বলিউডের কমিক হিরোদের মধ্যেও অন্যতম শ্রেষ্ঠ তিনি। সিরিয়াস ছবির পাশাপাশি দর্শকের পেটে খিল ধরাতে আয়ুষ্মানের জুড়ি মেলা ভার। তখন থেকেই আগ্রহ ছিল, এই ছবির সিক্যুয়েল নিয়ে। অবশেষে তা আসার সময় হয়ে গেছে। 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)।

ড্রিম গার্ল টু-তে সেই আয়ুষ্মানেরই তুরুপের তাস ‘পূজা’। একজন প্রবল গ্ল্যামারাস মহিলা। সেই গেটআপেই এবার সামনে এসেছে আয়ুষ্মানের ছবি। নতুন পোস্টারে দেখা গেছে, একজন মহিলার সাজে আয়ুষ্মান, আয়নায় দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছেন আর নিজের আসল চেহারা দেখছেন। এই পোস্টারের সঙ্গে আয়ুষ্মান শুরু করেছেন কাউন্টডাউনও। কারণ ঠিক একমাস পরে, ২৫ অগস্ট প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই 'ড্রিম গার্ল ২'৷ ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, 'ইয়ে তো সির্ফ পেহলি ঝলক হ্যায়…'

আয়ুষ্মানের এই চেহারা দেখে তাঁর স্ত্রী এবং লেখক তাহিরা কাশ্যপও মুগ্ধ। তাই তিনি একটি হার্ট আই ইমোজি এবং একটি ফায়ার ইমোজি পোস্ট করেছেন কমেন্ট বক্সে। আরও বহু ভক্ত-অনুরাগীর প্রশংসাতেই ভেসে গেছে আয়ুষ্মানের কমেন্ট বক্স। কেউ লিখেছেন, 'একজন পুরুষকে উইগ পরে, মেকআপ করে, স্কার্ট পরে এত সুন্দর দেখায় কী করে!' আবার কেউ লিখেছেন, 'আয়ুষ্মান নিয়মিত ভাবেই নায়িকার রোল করতে পারেন। আজকালকাল অভিনেত্রীদের থেকেও বেশি সুন্দর লাগছে।'

ড্রিম গার্লের মতোই ড্রিম গার্ল ২-ও পরিচালনা করেছেন রাজ শাণ্ডিল্য। নতুন অভিনেত্রী হিসেবে এই ছবিতে রয়েছেন অনন্যা পান্ডে। এছাড়াও দেখা যাবে অন্নু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজের মতো অভিনেতাদের।

ড্রিম গার্লে দেখা গেছিল, আয়ুষ্মানের চরিত্রটি হল, পাড়ায় নাটকে সীতা মা, দ্রৌপদী কিংবা রাধার চরিত্রে অভিনয় করা এক যুবকের। তবে তাঁর বাবা চান ছেলে একটা ঠিকঠাক চাকরি করুক, যেখানে অন্তত তাঁকে মেয়ে সাজতে হবে না। কিংবা মেয়ের গলা নকল করে কথা বলতে হবে না। হাজার হোক, একটিই সাধের ছেলে বলে কথা। মা-হারা আয়ুষ্মানও চেষ্টা করে বাবার স্বপ্ন পূরণের। জোটে একটা চাকরিও। আর সেখানেই আসল গন্ডগোল।

হাট্টাকাট্টা জোয়ান ছেলের নতুন পরিচয় হয় ‘পূজা’। মোহময়ী গলায় পুরুষদের সঙ্গে বন্ধু পাতায় সে। ডিম্যান্ড মারাত্মক হাই। সকলেই চায় একটিবার পূজাকে দেখতে। অনেকে তো ভালবেসে হৃদয়ও দিয়ে ফেলেছেন। শুধু চারহাত এক হওয়ার পালা।

ব্লকব্লাস্টার হিট ছিল সে ছবি। এর পরেই জানা যায়, ড্রিম গার্ল ২ আসছে খুব তাড়াতাড়ি। কিন্তু সেই জুলাই মাস থেকে এই ছবি রিলিজ হওয়ার মুখে থমকে আছে। এ বিষয়ে প্রযোজক একতা কাপুর বলেন, 'আমরা চাই আয়ুষ্মান খুরানার চরিত্রটি পূজার মতোই সুন্দর ও নিখুঁত হয়ে উঠুক। তাই আমরা ভিএফএক্সের কাজে অতিরিক্ত সময় নিচ্ছি। দর্শকদের যাতে সবচেয়ে ভাল লাগে, সেটাই আমরা চাই।'

সেই পূজাই এবার কী নিয়ে আসছে ড্রিম গার্ল ২-তে, তা জানতেই অধীর আগ্রহে দর্শককুল।

পুরনো জুতো থেকে নতুন চপ্পল, দশ বছর ধরে লক্ষ লক্ষ কচি পায়ের ভরসা এই অ্যাথলিট-জুটি


```