Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কয়েকটা শো ক্যানসেল হয়েছে ঠিকই... কিন্তু লোকেরা ভুল বলতে পছন্দ করে!' ফের বেফাঁস ডোনা

ক'দিন আগেই লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। সংগঠকদের তরফে জানানো হয়েছিল সদস্যদের কথা মাথায় রেখেই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়।  

'কয়েকটা শো ক্যানসেল হয়েছে ঠিকই... কিন্তু লোকেরা ভুল বলতে পছন্দ করে!' ফের বেফাঁস ডোনা

ডোনা গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 23 September 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ চলছে গোটা দেশ জুড়ে। বিচারের দাবিতে সামিল হয়েছিলেন বিদেশের মানুষও। এই আবহে ক'দিন আগেই লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। সংগঠকদের তরফে জানানো হয়েছিল সদস্যদের কথা মাথায় রেখেই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়।  

সম্প্রতি সেই ঘটনার রেশ টেনেই ডোনা গঙ্গোপাধ্যায় জানালেন, সব অনুষ্ঠান বাতিল হয়নি। টানা পঞ্চমী থেকে সপ্তমী লন্ডনে প্রোগ্রাম করবে 'দীক্ষামঞ্জরি'। শুধু একটা অনুষ্ঠান বাতিল হয়েছে। 

সৌরভপত্নী আরও বলেন, 'কে পুজোর সময় অনুষ্ঠান বাতিল করবে, কে নতুন জামা পরবে না এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। লোকেরা ভুল কথা বলতে পছন্দ করে তাহলে আমার কিছু করার নেই'। তিনি আরও বলেন, 'কয়েকটা শো ক্যান্সেল হয়েছে ঠিকই, তার মানে এই নয় সব বাতিল হয়ে গেছে।' 

যদিও উদ্যোক্তাদের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে ডোনা জানিয়েছিলেন, তিনিও এই আবহে কোনও রকম বিনোদনমূলক অনুষ্ঠান চান না। যদিও লন্ডনের পাশাপাশি কলকাতাতেও প্রতিবছরের মতো এবারও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে তাঁর দল ‘দীক্ষামঞ্জরী’। 

প্রসঙ্গত, চিকিৎসক তরুণীর মৃত্যুর একমাসের মাথায় বেফাঁস মন্তব্য করেন ডোনা। বলেন, ‘রেপ-টেপ সব জায়গাতেই হয়ে থাকে...।’

যদিও পরে এর ব্যাখ্যা দিয়ে ডোনা জানিয়েছিলেন 'আমি পাগল নই যে রেপ সমর্থন করব। আমি নারী, আমারও মেয়ে আছে, আমিও একজন মা। আমি নিজের মতো করে প্রতিবাদেও সামিল হয়েছি। কারও যদি মনে হয় অন্য এক নারীকে ছোট করে খুশি হবেন, তাহলে তাদের চিকিৎসার প্রয়োজন।'


```