Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডোনার হাফসেঞ্চুরি! ৫০তম জন্মদিনে সৌরভ-সানার সঙ্গে কেক কাটলেন, সেলিব্রেশন নাচের স্কুলেও

তাঁর ওড়িশি নাচের হাতেখড়ি কেলুচরণ মহাপাত্রের কাছে। 'দীক্ষামঞ্জরী'র নৃত্যগুরু রূপে ডোনা গঙ্গোপাধ্যায় আজ বড় নাম। 

ডোনার হাফসেঞ্চুরি! ৫০তম জন্মদিনে সৌরভ-সানার সঙ্গে কেক কাটলেন, সেলিব্রেশন নাচের স্কুলেও

গ্রাফিক্স -দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: বেহালার রাজকন্যা তিনি। পরে হলেন মহারাজের রাজবধূ। তবে তিনি নিজ গুণে অনন্যা। সেই রাজকন্যা বধূ থেকে মা হলেন। শুধু তাই নয়, অসংখ্য ছাত্রছাত্রীর নৃত্যগুরু তিনি। এখন তিনি স্বয়ংসম্পূর্ণা। 

আজ সেই রাজকন্যা ৫০ বছরে (50 Years birthday celebration) পা দিলেন। তাই ঘরে-বাইরে তাঁর জন্মদিনের সেলিব্রেশন। সেই রাজকন্যের নাম ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)।

The Telegraph | Sourav Ganguly speaks to The Telegraph on the eve of his 50th  birthday - Telegraph India

বেহালার (Behala) বিত্তশালী রায় পরিবারের মেয়ে ছিলেন ডোনা। তাঁর ওড়িশি নাচের হাতেখড়ি কেলুচরণ মহাপাত্রের কাছে। 'দীক্ষামঞ্জরী'র (Dikkhamanjari) নৃত্যগুরু রূপে ডোনা গঙ্গোপাধ্যায় আজ বড় নাম। আর তাঁর আর এক পরিচয় বাংলার 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। ডোনা রায় থেকে ডোনা গঙ্গোপাধ্যায় হন। নাইন্টিজের আইকনিক ছিল সৌরভ-ডোনার প্রেম। তখনই পালিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। পরে সব মিটমাট হয়ে যায় পরিবারে। কিন্তু তখনকার তরুণ-তরুণীদের প্রেমের আইডল ছিলেন সৌরভ-ডোনা।

৫০ তম জন্মদিন আজ কী ভাবে পালন করছেন ডোনা? মধ্যরাতে ১২ টা বাজতেই বর সৌরভ ও একমাত্র মেয়ে সানার সঙ্গে কেক কেটে জন্মদিন শুরু করলেন ডোনা। সানা আজ আর ছোট্ট নেই। সেও বিদেশে কর্মরত। কিন্তু মায়ের জন্মদিন উপলক্ষে বাইরে থেকে বাড়ি ফিরে এসেছেন ডোনা।

Happy Birthday Sourav Ganguly: ডোনার সঙ্গে সৌরভের প্রেমের গল্প হার মানাবে  সিনেমাকেও!!! - Bengali News | On the occaction of Sourav Ganguly's 50th  Birthday here know love story of Sourav Ganguly and

ডোনার কেক কাটার সময় উপস্থিত ছিলেন বাড়ির সকলেই। সঙ্গে ছিল ডোনার প্রিয় পোষ্য সারমেয়। ডোনাকে কেক খাইয়েদিলেন সৌরভ ও মেয়ে সানা।

ভরভরন্ত গৃহিণী রূপেও ডোনা ভীষণ পরিপাটি। আজ সকালে সৌরভ,ডোনা আর সানা একসঙ্গে সময় কাটাচ্ছেন।

Cultural Evening | Vasant Utsav through dance and colours at Indian Museum  - Telegraph India

সন্ধেতে আবার 'দীক্ষামঞ্জরী'তে ডোনার জন্মদিনের সেলিব্রেশন। তবে বেহালা চৌরাস্তার স্কুলে নয় আজ রবীন্দ্রসদনে ডোনা কেক কেটে সেলিব্রেশন করবেন তাঁর জন্মদিন। 
সঙ্গে রয়েছে ছাত্রীদের ওড়িশি নাচের মাধ্যমে ডোনাকে শুভেচ্ছা জানানো। আরও একটি বিশেষ নৃত্যনাট্যর চমক রয়েছে আজকের সন্ধেতে। রবীন্দ্রসদনে প্রবেশ অবাধ রাখা হচ্ছে ডোনা গঙ্গোপাধ্যায়ের হাফসেঞ্চুরি জন্মদিনে।


```