Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টলিপাড়ার নয়া সেনসেশন 'কিশোরী' ইধিকার আসল নাম জানেন?

প্রথম সপ্তাহেই খাদান বক্সঅফিসে বাজিমাত করেছে। দেবের ক্যারিশ্মা, যীশুর অভিনয়ের পাশাপাশি এই ছবির অন্যতম ইউএসপি হিসেবে যাকে গণ্য করা হচ্ছে তিনি ইধিকা। শুরুটা হয়েছিল ধারাবাহিকের হাত ধরেই।

টলিপাড়ার নয়া সেনসেশন 'কিশোরী' ইধিকার আসল নাম জানেন?

ইধিকা পাল

শেষ আপডেট: 29 December 2024 20:24

তাঁর উত্থান দেখবার মতো। বড় পর্দায় ডেবিউ সুপারস্টার শাকিব খানের হাত ধরে। সেই ছবি হিট হতেই ইধিকা পালের নায়ক দেব, ছবির নাম 'খাদান'। প্রথম সপ্তাহেই খাদান বক্সঅফিসে বাজিমাত করেছে। দেবের ক্যারিশ্মা, যীশুর অভিনয়ের পাশাপাশি এই ছবির অন্যতম ইউএসপি হিসেবে যাকে গণ্য করা হচ্ছে তিনি ইধিকা। 

শুরুটা হয়েছিল ধারাবাহিকের হাত ধরেই। তবে সে সময় তিনি কিন্তু ইধিকা ছিলেন না। জানেন ইধিকার আসল নাম কী? 

তাঁর আসল নাম টুম্পা পাল। ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার বেশ কিছু সময় পরেই টুম্পা নিজের নাম বদলে করে নেন ইধিকা। দেবী পার্বতীর আর এক নাম ইধিকা। সেই নামেই আজ তিনি পরিচিত। 

ইধিকার দ্বিতীয় ধারাবাহিক 'রিমলি'। জি বাংলায় সম্প্রচারিত এই ধারাবাহিক কিন্তু খুব একটা জনপ্রিয় হয়নি। ইধিকা জনপ্রিয়তা পান মূলত 'পিলু' ধারাবাহিকে রঞ্জা চরিত্রে অভিনয় করে। সেকেন্ড লিড হয়েও দর্শকমনে বেশ ছাপ ফেলতে দেখা গিয়েছিল তাঁকে।

 আর এর পরেই ঘটে মিরাকল। পরপর দু'টি ছবি। আর তাই হিট। সামনেও বেশ কয়েকটি কাজ রয়েছে ইধিকার। অনেকেই বলছেন, আগামী দিনে তিনি টলিউডের তুরুপের তাস।


```