Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

যোগমায়ার ছাত্রী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, তবু সুযোগ পেলেই পকেটমারি! কে এই রূপা দত্ত?

বেলতলা গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা। তারপর যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক। অভিনয়ের আগ্রহ ছিল বরাবর। টলিউডে সে ভাবে শিকে না ছেঁড়ায় রূপা চলে যান মুম্বইয়ে।

যোগমায়ার ছাত্রী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, তবু সুযোগ পেলেই পকেটমারি! কে এই রূপা দত্ত?

শেষ আপডেট: 31 October 2025 17:10

দ্য ওয়াল ব্যুরো: দেখতে সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, রয়েছে অভিনয় প্রশিক্ষণকেন্দ্র। বয়সও বেশি নয়। কাজ করেছেন বলিউডে। পয়সার অভাব নেই, তবু সুযোগ পেলেই হয় পকেটমারি নয় চুরি! নাম রূপা দত্ত। হঠাৎ করে এই বাঙালি অভিনেত্রী ফের চর্চায়। পোস্তায় চুরির ঘটনায় আবারও তিনি শিরোনামে। তবে রূপার কীর্তির তালিকা বেশ লম্বা। যোগমায়া দেবী কলেজ থেকে পড়া এই রূপা কীভাবে জড়ালেন কেপমারিতে?

বেলতলা গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা। তারপর যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক। অভিনয়ের আগ্রহ ছিল বরাবর। টলিউডে সে ভাবে শিকে না ছেঁড়ায় রূপা চলে যান মুম্বইয়ে। সেখানে  'জয় মা বৈষ্ণো দেবী' সিরিয়ালে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে 'কেল্লাফতে' ছবিতেও কাজ করেছেন তিনি।

রূপা দত্তের নিজস্ব অ্যাক্টিং অ্যাকাডেমিও রয়েছে। টেলিউডে সেভাবে তাঁর কাজ চোখে পড়েনি। তবে কেল্লাফতে সিনেমায় অভিনেতা অঙ্কুশের সহ অভিনেত্রী ছিলেন তিনি। এরপর কয়েকটি ছোটো সিরিয়ালে পার্শ্ব চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন।

২০২০ সালে পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগও করেন তিনি। সে সময় টুইট করে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছিলেন রূপা। দাবি করেছিলেন পরিচালক নাকি তাঁর সঙ্গে অশ্লীল কথা বলেছেন। যদিও পরে তদন্তে জানা যায়, রূপা যে ব্যক্তির সঙ্গে দীর্ঘ আলাপচারিতা চালিয়েছেন তিনি পরিচালক অনুরাগ নন, অন্য এক অনুরাগ। নামের মিল থাকলেও দু'জন আলাদা ব্যক্তি।

কাট টু, ২০২২ সাল। কলকাতা বইমেলাতেও পকেট কাটতে গিয়ে ধরা পড়েন রূপা। নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার হয়েছিল তাঁর ব্যাগ থেকে। জেল হেফাজতও হয়েছিল তাঁর। কিন্তু ২০২৫-এ এসে আবারও রূপার নামে একই অভিযোগ। পোস্তা থানার আদি বাঁশতলা লেনে ১৫ অক্টোবর এক মহিলার ব্যাগ থেকে চুরি হওয়া সোনার গয়না ও নগদ টাকা সংক্রান্ত ঘটনায় তদন্তে নামে পুলিশ, নজরে আসে রূপার নাম। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছে থেকে আটক করা হয় গতকাল রাতে।

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধেও যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ তুলেছেন তিনি। বিতর্কে জড়িয়েছেন। এমনকি কার্ণি সেনার স্বঘোষিত প্রেসিডেন্টও তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী মহিলার ব্যাগ থেকে ওইদিন প্রায় ২০ গ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম ওজনের একটি সোনার চেন, দু’টি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি যায়। ঘটনার পরিদর্শনে তদন্তকারী দল সিসিটিভি খতিয়ে দেখে এবং রূপাকে জিজ্ঞাসাবাদ করে; তল্লাশি করে তাঁর বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।


```