দিশা রবির গ্রেফতারে বিস্ফোরক স্বরা! টুইট করে প্রতিবাদ করলেন
দ্য ওয়াল ব্যুরো: দেশদ্রোহীতার অপরাধে ২১ বছরের দিশা রবিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনাক মুখে পড়েছে দিল্লি পুলিশ। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বলি তারকারা তরুণী পরিবেশ আন্দোলনকর্মীর পক্ষ নিয়ে টুইট করছেন সোমব
শেষ আপডেট: 17 February 2021 12:45
দ্য ওয়াল ব্যুরো: দেশদ্রোহীতার অপরাধে ২১ বছরের দিশা রবিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনাক মুখে পড়েছে দিল্লি পুলিশ। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বলি তারকারা তরুণী পরিবেশ আন্দোলনকর্মীর পক্ষ নিয়ে টুইট করছেন সোমবার থেকে। দিশার গ্রেফতারির ঘটনাটিকে ‘জাতীয় লজ্জা’ আখ্যা দিয়েছেন দেশের বিশিষ্টরা।
প্রজাতন্ত্র দিবসের ‘ট্র্যাক্টর র্যালি’-র আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি টুলকিট শেয়ার করেছিলেন সুইডেনের তরুণী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। বিশ্ব জুড়ে কৃষক আন্দোলনকে সমর্থনের আহ্বান জানানো হয়েছিল ওই টুলকিটের মাধ্যমে। সেই 'টুলকিট' শেয়ার করেছিলেন বলে দিল্লি পুলিশ বেঙ্গালুরুর দিশাকে গ্রেফতার করে। রবি ছাড়াও নিকিতা জেকব এবং শান্তনু মুলুকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয় একই অভিযোগে।

দিশার গ্রেফতারির পর দিল্লি পুলিশ ও বিজেপি সরকারের নিন্দায় মুখর হয়েছেন অনেকে। গ্রেফতারের পর দিশা বলেছেন,"আমি কেবল চেয়েছিলাম, দেশের কৃষকদের দাবি মানা হোক। যাতে আমরা সকলে দু’মুঠো খেতে পাই। তাঁরা আমাদের দেশের ভবিষ্যৎ।" সেই খবরটির একটি লিঙ্ক শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ক্যাপশনে লিখেছেন,"আমাদের লজ্জা হওয়া উচিত।"

‘রং দে বসন্তী’ খ্যাত দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ বিভিন্ন পোস্ট শেয়ার করছেন সোমবার থেকে। তাঁর মতে, ‘আমরা ভয়ানক সময়ের মধ্যে বাস করছি'। কেন্দ্রীয় সরকারকে ইঙ্গিত করে লিখেন, "টুইট ঝড় দেখার পর কি আপনারা বুঝতে পারছেন না যে টুলকিট নিয়ে আলোচনা করাটাও কতটা অবাস্তব!" অভিনেতার দাবি, যেসব বিষয় নিয়ে তদন্ত করা উচিত, তা করা হচ্ছে না।"একটি টুলকিট নাকি তদন্তযোগ্য! এটি আসলে বাস্তব জীবনের পশুখামার!"