
শেষ আপডেট: 13 June 2022 16:58
দ্য ওয়াল ব্যুরো: টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানির (Disha Patani) সম্পর্কের গুঞ্জন নিয়ে বলিউডে কান পাতা দায়। দুজনের কেউই এখনও পর্যন্ত গুজবকে স্বীকৃতি দেননি। তবে প্রেমের কথা সরাসরি অস্বীকারও করেননি। আজ সোমবার ৩০ বছরে পা দিলেন দিশা পাটানি। আর সেই জন্মদিনেই গুজবে আরও খানিক ঘি ঢেলে দিলেন টাইগারের মা (Tiger Shroff)।
টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ (Ayesha Shroff) দিশা পাটানির জন্মদিনে দুটি ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দুটি ছবিতেই আকর্ণ হাসছেন আয়েশা আর দিশা। ছবি দুটি শেয়ার করে দিশাকে অন্যরকম একটা নামে সম্বোধনও করেছেন আয়েশা।
ইনস্টাগ্রাম পোস্টে আয়েশা লিখেছেন, শুভ জন্মদিন দিশেশ্বর! একটা শ্রেষ্ঠ বছর তোমার সামনে অপেক্ষা করে আছে, এই প্রার্থনা করি।
তবে কি ‘হবু বৌমা’কে দিশেশ্বর নামেই ডাকেন আয়েশা? তাঁর পোস্ট থেকে সেই প্রশ্ন উঠেছে। দিশাকে যে ভালবেসে এই ডাকনাম দিয়েছেন টাইগারের মা, তা বলাই বাহুল্য। তাঁর পোস্টের নীচে দিশা পাটানি কমেন্ট করে লিখেছেন, থ্যাঙ্ক ইউ আন্টি।
দিশার চর্চিত প্রেমিক টাইগারও আলাদা করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে টাইগার আর দিশা একসঙ্গে কোনও অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য প্র্যাকটিস করছেন। এই ভিডিওর সঙ্গে টাইগার লিখেছেন, আশা করি এবছর তুমি এর চেয়েও উঁচুতে উড়বে। হ্যাপি বার্থডে অ্যাকশন হিরো। আজ খুব মজাদার খাবারদাবার খাও। মজা করো।

দিশার সঙ্গে একটি সুন্দর সেলফি শেয়ার করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার শ্রফের বোন কৃষ্ণাও।

কিছুদিন আগেই দিশা পাটানি ছুটি কাটাতে উড়ে গেছেন কোনও এক অজানা জায়গায়। কোথায় গেছেন তা জানাননি। সেই অজানা জায়গাতেই নিজের ৩০ তম জন্মদিনটা কাটাচ্ছেন দিশা। দিশার হাতে এখন গুচ্ছের কাজ রয়েছে। ‘এক ভিলেন ২’, ‘যোদ্ধা’, ‘প্রজেক্ট কে’ পরপর ছবিতে কাজ করবেন তিনি।
আরও পড়ুন: বিদ্যুতের ঝলক এসে চিরে দিয়ে গেল আস্ত গাছ! দেখুন বজ্রপাতের সাংঘাতিক সেই ভিডিও