Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'খাদান গুরুত্বপূর্ণ ছবি, কিন্তু...' দেবের কামব্যাক সিনেমা নিয়ে কী কী বললেন সৃজিত?

মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি 'খাদান', যা নিঃসন্দেহে সুপারস্টার দেবের কামব্যাক। খাদান দেখার পর সৃজিত ফেসবুকে নিজের রিভিউ শেয়ার করেছেন।

'খাদান গুরুত্বপূর্ণ ছবি, কিন্তু...' দেবের কামব্যাক সিনেমা নিয়ে কী কী বললেন সৃজিত?

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 December 2024 13:40

দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি 'খাদান', যা নিঃসন্দেহে সুপারস্টার দেবের কামব্যাক। তবে মাত্র কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে দেব এবং সৃজিত মুখোপাধ্যায় জুটির 'টেক্কা'। গত কয়েক বছর ধরে নতুন ঘরানার ছবি করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এবার আগুনের গোলার মতো ফিরে এসে বক্স অফিসে ঝড় তুলেছেন। 

পুরনো লুক আর চেনা ছন্দে ছবি মুক্তির আগেই ট্রেলার ভাইরাল হয়েছিল। মুক্তির পরেও দর্শকদের উচ্ছ্বাসে কোনও ঘাটতি দেখা যায়নি। বরং নেটদুনিয়ায় ছবিটি নিয়ে প্রশংসার বন্যা বইছে। খাদান দেখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। তারপরে সোশ্যাল মিডিয়ায় খোলা মনে নিজের রিভিউ শেয়ার করেছেন। সেখানেই সৃজিত এই বিগ বাজেট ছবিটির ভুলচুকগুলো ধরিয়ে দিলেন। ইতিবাচক ভাবেই। একই সঙ্গে বোঝালেন এই ছবিটি কেন গুরুত্বপূর্ণ। সৃজিতের কেমন লাগল খাদান?

খাদান দেখার পর সৃজিত ফেসবুকে নিজের রিভিউ শেয়ার করেছেন। একজন সাধারণ দর্শকের দৃষ্টিভঙ্গির পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞ পরিচালক হিসেবে ছবিটির কিছু ছোটখাটো ভুল ত্রুটি তুলে ধরেন তিনি। তবে একই সঙ্গে জানান, খাদান কেন বাংলা সিনেমার জন্য গুরুত্বপূর্ণ এবং ছবিটির ইতিবাচক দিকগুলো কী কী।

সৃজিত তাঁর পোস্টে লেখেন, 'খাদানের মতো একটি গুরুত্বপূর্ণ ছবি সবসময় নিখুঁতভাবে তৈরি হবে, এমনটা না-ও হতে পারে। তবে এটা বুঝতে কমন সেন্সই যথেষ্ট যে, খাদান বাংলা ছবির জন্য অত্যন্ত জরুরি। ছবিটি অত্যন্ত ভালভাবে তৈরি হয়েছে। যদিও যিশু সেনগুপ্তর বাঙাল উচ্চারণ সব জায়গায় একরকম ছিল না। আবার নিউটাউনের তৃতীয় সূত্র উদযাপন করতে গিয়ে গ্রাভিটির অন্যান্য সূত্র উপেক্ষিত হয়েছে। কোলিয়ারির আরও নানা নিয়ম, অব্যবস্থা বা পরিস্থিতি নিয়ে জানার ইচ্ছা রয়ে গেল। তবু, এই সব ছোটখাটো বিষয় বাদ দিলেও, খাদান আমার দারুণ লেগেছে।'

এখানেই শেষ নয়, সৃজিত আরও লিখেছেন, 'ভাষা এবং উচ্চারণকে আঞ্চলিক করার চেষ্টা করা হয়েছে। তা ভাল লেগেছে। পোশাক, রাজনীতি, খাবারসহ বিভিন্ন বিষয়ে যত্ন নেওয়া হয়েছে। পুরো ক্যানভাসটি যেন লার্জার দ্যান লাইফ, যেখানে একাধিক ইমোশনাল মুহূর্ত তৈরি হয়েছে। এডিটিং চমৎকার, সিকোয়েন্সগুলো দ্রুত এগিয়েছে। দর্শকদের সরাসরি সব কিছু বোঝানোর বদলে গল্প বলায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কবি সুকান্তের উল্লেখ থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণের গুরুত্বও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।'

ছবিটি প্রথম দিনেই প্রায় ১ কোটির কাছাকাছি আয় করেছে। দ্বিতীয় দিনে সেই সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, বড়দিনের আগে রবিবারে আজ ছবিটির টিকিট বিক্রি সবচেয়ে বেশি হতে পারে। রবিবার হওয়ায় শোগুলোর সংখ্যাও বেশ কিছুটা বাড়ানো হয়েছে। 


```