Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার কথক পরিচালক পাভেল, পোস্তা উড়ালপুল বিপর্যয় নিয়ে আসছে তাঁর নতুন ছবি

দ্য ওয়াল ব্যুরো: তাঁর 'রসগোল্লা'র স্বাদ এখনও ভুলতে পারেনি বাঙালি। গল্প বাছাইয়ের অভিনবত্ব এবং চিত্রনাট্যের মুন্সিয়ানাই তাঁর ইউএসপি। এবার তিনি হাত দিয়েছেন আরও এক সাহসি কাজে। 'কলকাতা চলন্তিকা'। কলকাতার সঙ্গে যেমন রসগোল্লার সম্পর্ক অঙ্গাঙ্গ

কলকাতার কথক পরিচালক পাভেল, পোস্তা উড়ালপুল বিপর্যয় নিয়ে আসছে তাঁর নতুন ছবি

শেষ আপডেট: 1 October 2021 10:26

দ্য ওয়াল ব্যুরো: তাঁর 'রসগোল্লা'র স্বাদ এখনও ভুলতে পারেনি বাঙালি। গল্প বাছাইয়ের অভিনবত্ব এবং চিত্রনাট্যের মুন্সিয়ানাই তাঁর ইউএসপি। এবার তিনি হাত দিয়েছেন আরও এক সাহসি কাজে। 'কলকাতা চলন্তিকা'। কলকাতার সঙ্গে যেমন রসগোল্লার সম্পর্ক অঙ্গাঙ্গী, তেমনই এই নতুন কাজের কেন্দ্রেও রয়েছে কলকাতাই। তা অবশ্য ছবির নামেই মালুম। তিনি পরিচালক পাভেল (director pavel)। কয়েক বছর আগে উত্তর কলকাতায় ভেঙে পড়া পোস্তা উড়ালপুলের বিপর্যয় নিয়ে 'কলকাতা চলন্তিকা' করছেন তিনি। একগুচ্ছ তারকা নিয়ে শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, শতাব্দী চক্রবর্তী, অনির্বান চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখার্জী, কিরণ দত্ত প্রমুখ। অপরাজিতা আঢ্য অভিনয় করছেন এক পুলিশ কনস্টেবলের চরিত্রে। গোটা শহর জুড়ে রিয়েল লোকেশনে শুটিং হয়েছে বলে জানালেন পাভেল। ছবিটি মুক্তি পাবে 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্রপ চক্রবর্তী। ‘কলকাতা চলন্তিকা’র চিত্রনাট্য ও সংলাপ পাভেলের। তবে গল্প লিখেছেন অধ্যাপিকা স্বাতী বিশ্বাস এবং পাভেল। এই ছবি প্রসঙ্গে পরিচালক পাভেল বলেন "এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাই ওভার। সব ওলোটপালোট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।"

ব্যান্ডেজ বাঁধা মুখে চারু মজুমদারের দাহ! নামভূমিকায় নওয়াজউদ্দিন, সঙ্গে জয়া

শহর কলকাতার নানা গুরুত্বপূর্ণ ঘটনা সবসময়ই পরিচালক পাভেলকে আকর্ষণ করে। এর আগেও তিনি দেশপ্রিয় পার্কের 'সবচেয়ে বড় দুর্গা' নিয়ে ছবি করেছিলেন, 'অসুর' নামে। তিনি মনে করেন, এই ঘটনাগুলো ছবির আকারে ডকুমেন্ট করে রাখা তাঁর দায়িত্ব। কারণ তাঁর জন্ম থেকে আজ পর্যন্ত পুরো বড় হওয়া জুড়েই গাঁথা আছে কলকাতা চলন্তিকার বীজ। তবে কলকাতার নানা ঘটনা তুলে ধরতে গিয়ে তিনি তদন্ত করতে চান না। তিনি দৈনন্দিন জীবনে এই ঘটনাগুলির ছাপই পর্দায় তুলে ধরতে চান চলচ্চিত্রের আকারে। পাভেলের কথায়, "যখনই কোনও ফ্লাইওভার বা ব্রিজ ভেঙে পড়ে সে তো একা ভাঙে না, সঙ্গে ভেঙে পড়ে আমাদের স্বপ্ন আর প্রত্যাশা। কিন্তু আমরা যারা বাঙালি, আমরা যারা কলকাতা নিয়ে বাঁচি, আমাদের মননেরা কারিগরি দক্ষতা অন্য পর্যায়ের। আমরা জানি কী করে সব ভাঙা জুড়ে দিয়ে উঠে দাঁড়াতে হয়।"  এই ছবিও সেই কথাই বলবে। কলকাতাকে ভালবেসেই তাঁর এই নতুন ছবি।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```