Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

একসঙ্গে মোবাইলে মগ্ন 'দেশু', প্রোমোশনের 'বিহাইন্ড দ্য সিন' তুলে ধরে কী লিখলেন পরিচালক?

ছবিতে দেখা যাচ্ছে, শুভশ্রীর হাতে ধরা মোবাইল। দু’জনের চোখ আটকে রয়েছে মুঠোফোনের স্ক্রিনে। 

একসঙ্গে মোবাইলে মগ্ন 'দেশু', প্রোমোশনের 'বিহাইন্ড দ্য সিন' তুলে ধরে কী লিখলেন পরিচালক?

ছবি - পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

পৃথা ঘোষ

শেষ আপডেট: 22 August 2025 14:12

দ্য ওয়াল ব্যুরো: ‘ধরো যদি হঠাৎ সন্ধে, তোমার দেখা আমার সঙ্গে…’

দুই প্রাক্তন যদি একদিন মুখোমুখি হয়, কী কথা থাকে তাদের মধ্যে?

তবে যে প্রসঙ্গ নিয়ে উঠে এল এই দেখা হওয়ার কথা, সেটা কিন্তু নিছকই হঠাৎ দেখা নয়। বিনোদনের প্রাসঙ্গিকতা থাকলেও, বাস্তব যখন পেশাদারিত্ব - তাহলে কী নিয়ে তাঁদের মধ্যে কথা হতে পারে? তা-ই কিছুটা অনুমান করার চেষ্টা করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

১৪ অগস্ট মুক্তি পেয়েছে দর্শকের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ - দেব-শুভশ্রী যেখানে সময়যানে করে ফিরে গিয়েছেন সেলুলয়েডে। সেই ছবি মুক্তির আগের দিনই নৈহাটিতে একসঙ্গে পুজো দিতে গিয়েছিলেন দেব-শুভশ্রী। দু’জনেই ধরা দিয়েছিলেন লাল পোশাকে। সেই দিনেরই পুজো দিয়ে আসার পরের এক ‘বিহাইন্ড দ্য সিন’ প্রকাশ্যে এনেছেন ‘ধূমকেতু’ ছবির পরিচালক।

দেব-শুভশ্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বসে বড়পর্দার ‘পাওয়ার কাপল’, পরনের পোশাক আর কপালে সিঁদুরের টিপেই স্পষ্ট, কোনদিনের কথা মনে করিয়ে দিতে চেয়েছেন পরিচালক। ছবিতে দেখা যাচ্ছে, শুভশ্রীর হাতে ধরা মোবাইল। দু’জনের চোখ আটকে রয়েছে মুঠোফোনের স্ক্রিনে। কী দেখছেন তাঁরা, নিশ্চিত নন কৌশিক নিজেও।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দু’জনে কী দেখছিল এত মন দিয়ে? বুক মাই শো-তে লেগে যাওয়া আগুন? নাকি ফ্যান ভিডিও? নাকি অনুরাগীদের কমেন্ট? নাকি নৈনিতালের শুটিংয়ের পুরনো ছবি? ওরাই জানে শুধু…।’

আজ দু’জনার দু’টি পথ দু’টি দিকে বেঁকে গেলেও একসময় যেটা ছিল, সেটা তো সত্যি। এক সময়ের ভীষণ হিট অনস্ক্রিন রোমান্সের ছোঁয়া বাস্তবের রঙ পেলেও অন্ত্যমিলে ঠাঁই পায়নি। বিনোদন জগত মানেই যেখানে সম্পর্কের সমীকরণ সবসময় আতস কাচের নীচে রেখে নিক্তিতে মাপা হয়, সেখানে পরিণত দু’টো মানুষ (হোক না তাঁরা একে অপরের প্রাক্তন) পেশার খাতিরে আর হাজারো অনুরাগীদের ভালবাসায় এত বছর বাদে যে পাশাপাশি দাঁড়িয়ে সবটা দারুণ ব্যালেন্স করে চলছেন, পেশাদারিত্বের এই নিদর্শনই নৈতিক জয়।


```