Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'কোথায় শাজাহান' নিয়ে কথা বললেন সাহেব-ইন্দিরা 

পরিচালক ইন্দিরা এবার বাংলায় অনেক বেশি কাজ করতে ইচ্ছুক। এটাই তাঁর প্রথম বাংলা ছবি।

'কোথায় শাজাহান' নিয়ে কথা বললেন সাহেব-ইন্দিরা 

শেষ আপডেট: 26 February 2024 14:34

দ্য ওয়াল ব্যুরো: শেষ হল 'কোথায় শাজাহান'-এর শুটিং। কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার রেস্তোরাঁয় হয়ে গেল ব়্যাপআপ পার্টিও। পরিচালক ইন্দিরা ধর মুখার্জির পরিচালনায় নতুন ছবি 'কোথায় শাজাহান'-এ অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শন বন্দ্যোপাধ্যায় ও প্রত্যুষা রোজেলিন।


বহু বছর আগে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা অবলম্বনে এই সিনেমার কাহিনি ভেবেছেন ইন্দিরা। একজন চা-বাগানের মালিক (সাহেব চট্টোপাধ্যায়) হঠাৎ হারিয়ে যায়। কী হয় তাঁর? ঘটনার ঘনঘটায় বেড়ে ওঠে রহস্য। 

সাহেব তাঁর চরিত্রটা নিয়ে বলেন, 'আমার চরিত্রটা একটা চা বাগানের মালিকের। খুবই সিরিয়াস একজন মানুষ সে। তবে সেটে আমরা সবাই খুব আনন্দ করে কাজ করেছি। ইন্দিরার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।‘ এর আগেও ইন্দিরার সঙ্গে তিনি 'দ্য গ্রিন উইন্ডো' হিন্দি ছবিতে অভিনয় করেছেন।


টেলিভিশনের জনপ্রিয় মুখ শন এই ছবির মূল চরিত্রদের মধ্যে একজন। তাঁর এই চরিত্রটি নিয়ে বলেন, 'আমি যখন ইন্দিরার থেকে কাহিনীটা শুনি তখনই ভাবি এটা করতে হবে। থ্রিলার, রহস্য সবসময়ই আমার পছন্দের জনরা। এই ছবিতে আমার চরিত্রের মধ্যে অনেক স্তর আছে। গোটা টিমের সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি।'

'প্রান্তিক প্রোডাকশন'-এর প্রযোজক ও অভিনেত্রী প্রত্যুষা রোজেলিন বলেন, 'এই ছবিতে রহস্য রোমাঞ্চ, প্রেম সমস্ত মশলা আছে। সমস্ত কলাকুশলীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। তবে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি ইন্দিরার সঙ্গে কাজ করে।


হটস্টারে শর্ট ফিল্ম 'দ্য গ্রিন উইন্ডো'-র চিত্রনাট্যকার ও পরিচালক ইন্দিরা এবার বাংলায় অনেক বেশি কাজ করতে ইচ্ছুক। এটাই তাঁর প্রথম বাংলা ছবি। পরিচালকের সঙ্গে কথা বললে জানা যায় প্রায় পাঁচ বছর আগে তিনি এই কাহিনি লিখেছিলেন। আরও বলেন, 'প্রান্তিক প্রোডাকশন' থেকে মুক্তি পেতে চলেছে 'কোথায় শাজাহান'। সাহেব ও কনীনিকার সঙ্গে আগেও কাজ করেছি। তবে শনের সঙ্গে প্রথম কাজ, অভিজ্ঞতা বেশ ভাল। এই বছরের মধ্যেই ছবিটি মুক্তি পাবে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সবাই হলে এসে ছবিটি দেখুক সেটাই চাই। আমি জোর গলায় বলতে পারি 'কোথায় শাজাহান' দেখার সময় কেউ এর শেষ ট্যুইস্ট ধরতে পারবে না।'


জাতীয় পুরস্কার প্রাপ্ত এডিটর অর্ঘকমল মিত্র এই ছবির এডিটিংয়ের দায়িত্বে আছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন সায়ন গাঙ্গুলি।


```