Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আশঙ্কাজনক অবস্থায় আরজি করে ভর্তি 'বাঘাযতীন'-এর পরিচালক, হাজির হলেন দেব

আশঙ্কাজনক অবস্থায় আরজি করে ভর্তি 'বাঘাযতীন'-এর পরিচালক, হাজির হলেন দেব

পরিচালককে দেখতে এলেন দেব

শেষ আপডেট: 28 December 2024 19:38

বিগত বেশ কিছু দিন ধরেই আশঙ্কাজনক অবস্থায় আরজি করে ভর্তি পরিচালক অরুণ রায়। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। এবার অসুস্থ পরিচালকে দেখতে হাসপাতালে ছুটলেন সুপারস্টার দেব।

দেব অভিনীত 'বাঘাযতীন' ছবির পরিচালক অরুণ। মেডিসিন ওয়ার্ডের এইডিইউ-এ লড়তে থাকা অরুণের দুঃসময়ে তাই স্থির থাকতে পারেননি দেব। 'খাদান' নিয়ে ব্যস্ততা তুঙ্গে হওয়া সত্ত্বেও পরিচালক দেখতে এ দিন হাজির হন তিনি। জানা যাচ্ছে পরিচালকের সঙ্গে কথাও হয়েছে তাঁর। তবে অরুণবাবু এতটাই অসুস্থ যে ঠিক করে কথা বলার মতো অবস্থাতে নেই তিনি। 

 বেশ কিছু বছর ধরেই কণ্ঠনালীর ক্যানসারে আক্রান্ত অরুণ রায়। পূর্বে চিকিৎসাও চলেছে তাঁর। এমনকি বাঘাযতীনের শুটিংয়ের সময়ও বেশ অসুস্থ ছিলেন তিনি। যদিও সে সময় সমস্ত প্রতিকূলতা জয় করে টানা শুটিং চালিয়ে যান অরুণ। তবে হঠাৎই অবস্থার অবনতি। ফুসফুসের অবস্থা খুব ভাল নয়। বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে তাঁকে। কথা বলতেও কষ্ট হচ্ছে। 

এ দিন 'খাদান' ছবির প্রচারে উত্তর কলকাতার স্টার থিয়েটারে আসেন দেব। সেখান থেকেই সোজা চলে যান আরজির কর। সেখানে পরিচালকের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখেন তিনি। এর আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন কেমোথেরাপির প্রয়োজন অরুণ রায়ের। তবে তাঁর যা শারীরিক অবস্থা তাতে করে এই মুহূর্তে তাঁকে কেমোথেরাপি দেওয়া সমীচীন বলে মনে করছেন না চিকিৎসকের পরিবার। 

দেব গিয়েছেন, তবে ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য আর কাউকেই এ যাবৎ দেখা যায়নি অরুণের পাশে। পরিচালককে আগলে রেখেছেন তাঁর পরিবার। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই প্রার্থনা করছেন তাঁর শুভানুধ্যায়ীরা। 


```