Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'মোদীজি সনাতনীদের জন্য কত কী করেছেন,' অযোধ্যায় রামলালা দর্শন করে উচ্ছ্বসিত দীপিকা

দ্য ওয়াল ব্যুরো: রামানন্দ সাগরের রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করে সারা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেতা দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। পরবর্তীকালে বহু পার্শ্বচরিত্রে অভিনয় করলেও আজও তাঁকে অনেকেই মনে রেখেছেন সীতা হিসেবেই (Dipika Chikh

'মোদীজি সনাতনীদের জন্য কত কী করেছেন,' অযোধ্যায় রামলালা দর্শন করে উচ্ছ্বসিত দীপিকা

শেষ আপডেট: 24 July 2023 01:38

দ্য ওয়াল ব্যুরো: রামানন্দ সাগরের রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করে সারা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেতা দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। পরবর্তীকালে বহু পার্শ্বচরিত্রে অভিনয় করলেও আজও তাঁকে অনেকেই মনে রেখেছেন সীতা হিসেবেই (Dipika Chikhlia Praises Modi after Ram lala visit)।

সেই সীতা সম্প্রতি রাম লালার দর্শনের জন্য অযোধ্যায় গিয়ে মুগ্ধ হয়ে গেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'ক্ষমতায় আসার পর থেকে সনাতনীদের জন্য অনেক কিছু করেছেন মোদী।' জানা গেছে, দীপিকা অযোধ্যায় ভগবান রামের মূর্তি দেখে কার্যত বিস্মিত হয়ে পড়েছিলেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'রামের মুখে এই যে ঐশ্বরিক আলো, এ আমি যেন স্বপ্নেই দেখেছি এতদিন!'

এখানেই থামেননি দীপিকা (Dipika Chikhlia Praises Modi after Ram lala visit)। তিনি আরও বলেন, 'মোদী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পরে সনাতনীদের জন্য অনেক কিছু করেছেন। যদিও এই রমমন্দির অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু দেরিতে হলেও উনিই শেষমেশ করেছেন। এটি ঈশ্বরের আপন এলাকা, তীর্থস্থান হিসেবে এতদিনে তাৎপর্য পেল।'

ভগবান রামকে দর্শনের অভিজ্ঞতাও ভাগ করে নেন দীপিকা, রামের মুখের ঐশ্বরিক দীপ্তির কথা উল্লেখ করে বলেন, 'এ দৃশ্য আমার কল্পনার বাইরে, এ দৃশ্য অপার্থিব। এমন আমি কোথাও দেখিনি। প্রথমবার রামকে দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। আমি আগেই জানতাম এটি ভগবান রামের জন্মস্থান, তাই রামজি নিজে এখানে উপস্থিত। কিন্তু তা যে আমি এমন স্বচক্ষে দেখব, তা ভাবিনি। মন্দির নির্মাণ হওয়ার পরে আমি আবার আসব ভগবান রামের আশীর্বাদ নিতে। ভগবান রাম লালা ভক্তদের দুঃখ দূর করুন।'

'মেয়েকে জ্যান্ত ফেরত চান?' ফোন এল মণিপুরের মায়ের কাছে, কয়েকদিন পরেই এল মেয়ের মৃত্যুসংবাদ


```