
শেষ আপডেট: 7 July 2021 10:07
অমিতাভ বচ্চন থেকে শুরু করে তাঁর পরবর্তী প্রজন্মের অক্ষয় কুমার, অজয় দেবগণ, শোকাগত সবাই। বিগ বি দিলীপ কুমারের প্রয়াণে একটি প্রতিষ্ঠানের অবসান হল বলে ট্যুইট করেছেন, লিখেছেন, ভারতীয় সিনেমার ইতিহাস যখন লেখা হবে, তা সবসময় দিলীপ কুমারের আগে ও পরে-এইভাবে ভাগ করা হবে। অমিতাভ আরও লিখেছেন, একটা মহাকাব্যিক যুগের ওপর পর্দা পড়ে গেল। আর কখনও যা ফিরবে না।Dilip Kumar Ji will be remembered as a cinematic legend. He was blessed with unparalleled brilliance, due to which audiences across generations were enthralled. His passing away is a loss to our cultural world. Condolences to his family, friends and innumerable admirers. RIP.
— Narendra Modi (@narendramodi) July 7, 2021
T 3958 - An institution has gone .. whenever the history of Indian Cinema will be written , it shall always be 'before Dilip Kumar, and after Dilip Kumar' .. My duas for peace of his soul and the strength to the family to bear this loss .. ??? Deeply saddened .. ?
— Amitabh Bachchan (@SrBachchan) July 7, 2021
ভগ্নহৃদয়ে অক্ষয় কুমার, অজয় দেবগণ শোক জানিয়ে ট্যুইট করেছেন। কিছু মুহূর্ত প্রবাদপ্রতিম অভিনেতার সঙ্গ উপভোগ করার স্মৃতি তুলে ধরেছেন অজয়। অক্ষয় শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত 'হিরো'-কে। দুজনেই বলেছেন, ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি সম্মানিত অভিনেতাদের অন্যতম ছিলেন তিনি। অক্ষয় নিজের ট্যুইটার হ্যান্ডলে লিখেছেন, দুনিয়ায় অন্য অনেকে হয়তো হিরোর মর্যাদা পাবেন, কিন্তু আমাদের মতো অভিনেতাদের কাছে তিনি ছিলেন হিরো। দিলীপ কুমার স্যার ভারতীয় সিনেমার একটা গোটা যুগকে বহন করেছেন। আমার শ্রদ্ধা, ভাবনা, প্রার্থনা রইল তাঁর পরিবারের প্রতি। অজয় লিখেছেন, লেজেন্ডের সঙ্গে অনেক মুহূর্ত ভাগ করেছি। কিছু একান্তই ব্যক্তিগত, কিছু মঞ্চে। তবুও ওনার বিদায়ের জন্য একেবারেই তৈরি ছিলাম না। একটি প্রতিষ্ঠান, একজন সময়ের গন্ডি পেরনো অভিনেতা। ভগ্ন হৃদয়ে সায়রাজিকে আমার গভীরতম সমবেদনা, শোক জানালাম।T 3958 -" ????? An epic era has drawn curtains... Never to happen again.. ?????" ~ s
— Amitabh Bachchan (@SrBachchan) July 7, 2021
To the world many others may be heroes. To us actors, he was The Hero. #DilipKumar Sir has taken an entire era of Indian cinema away with him. My thoughts and prayers are with his family. Om Shanti ?? pic.twitter.com/dVwV7CUfxh
— Akshay Kumar (@akshaykumar) July 7, 2021
শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিংবদন্তীপ্রতিম চলচ্চিত্র-ব্যক্তিত্ব দিলীপ কুমার (মহম্মদ ইউসুফ খান)-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি দিলীপ কুমারের সহধর্মিণী প্রখ্যাত অভিনেত্রী সায়রা বানু, পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল ট্যুইট করেছেন, ইউসুফ সাহাবের চমত্কার অভিনয় যেন শিল্পের দুনিয়ায় একটা বিশ্ববিদ্যালয়ের মতো ছিল। তিনি আমাদের সবার হৃদয়ে বিরাজ করবেন। ঈশ্বর নিজের পদতলে ওনার বিদেহী আত্মাকে স্থান দিন।Shared many moments with the legend...some very personal, some on stage. Yet, nothing really prepared me for his passing away. An institution, a timeless actor. Heartbroken. Deepest condolences to Sairaji??#DilipKumar pic.twitter.com/Il8qaMOOhf
— Ajay Devgn (@ajaydevgn) July 7, 2021