Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা হতে পারবেন না মধুবালা, প্রেমিক দিলীপ কুমার নিয়ে ফেললেন কঠিন সিদ্ধান্ত! 

মধ্য ত্রিশে যখন তাঁকে ঘিরে রেখেছিল অক্সিজেন সিলিন্ডার, রক্তবমি নিংড়ে নিচ্ছিল শরীরের সব শক্তিটুকু। সে সময় মধুবালা পাশে পাননি কাউকেই। হাল ছেড়ে দিয়েছিলেন অনেকেই। 

মা হতে পারবেন না মধুবালা, প্রেমিক দিলীপ কুমার নিয়ে ফেললেন কঠিন সিদ্ধান্ত! 

কেন বিচ্ছেদ হয় মধুবালা-দিলীপ কুমারের?

শেষ আপডেট: 30 April 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: তিনি ছিলেন 'এপিটোম অব বিউটি'। যে কোনও বিশেষণই যেন ফিকে তাঁর কাছে। তিনি মধুবালা, বলিউডের প্রথম মহিলা সুপারস্টার। দিলীপ কুমার থেকে কিশোর কুমার-- তাঁর সৌন্দর্য ঘায়েল করেছে বহু সুপুরুষকে।

অথচ মধ্য ত্রিশে যখন তাঁকে ঘিরে রেখেছিল অক্সিজেন সিলিন্ডার, রক্তবমি নিংড়ে নিচ্ছিল শরীরের সব শক্তিটুকু। সে সময় মধুবালা পাশে পাননি কাউকেই। হাল ছেড়ে দিয়েছিলেন অনেকেই। 

দিলীপ কুমারের সঙ্গে দুর্দান্ত প্রেম ছিল মধুবালার। দু'জনের বয়সের ফারাক অনেক থাকলেও তা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের মধ্যে। তবে কী কারণে প্রেম ভাঙে তাঁদের? বোন মধুর দাবি করেছিলেন, এক আইনি লড়াইয়ে দিলীপ কুমার পাশে দাঁড়াননি মধুবালার । সেই অভিমানে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন মধুবালা। 

যদিও সে সময়ের আরও এক ডিভা মুমতাজ সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, মধুবালা নয় ব্রেকআপ করেন দিলীপই। ব্রেকআপের কারণ আরও মন খারাপের। তাঁর কথায়, "মধুবালা মা হওয়ার ক্ষমতা হারিয়েছিলেন। তা জানতে পেরেই দিলীপ কুমার ব্রেকআপ করেন মধুবালার সঙ্গে।" দিলীপ কুমার বাবা হতে চেয়েছিলেন। তা মধুবালার পক্ষে সম্ভব না হওয়ায় অসুস্থ মধুবালাকে ছেড়ে দেন দিলীপ, দাবি মুমতাজের।


```