Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যীশু সেনগুপ্তের ভাবনায় এক অন্য ধারার ২২ শ্রাবণ উদযাপনের সাক্ষী রইল শহর কলকাতা

চৈতালি দত্ত আপামর বাঙালির কাছে ২২ শ্রাবণ আজও দুঃখের দিন। কিন্তু যাঁর প্রয়াণ ঘিরে এই শোক তিনি নিজে বিশ্বাস করতেন বিদায়ের উদযাপনে, সমাপ্তির সমাবর্তনে। তাই এই বছর এই বিশেষ দিনটি একটু অন্যভাবে পালিত হল (Different baishe srabon celebration

যীশু সেনগুপ্তের ভাবনায় এক অন্য ধারার ২২ শ্রাবণ উদযাপনের সাক্ষী রইল শহর কলকাতা

শেষ আপডেট: 11 August 2023 11:11

চৈতালি দত্ত

আপামর বাঙালির কাছে ২২ শ্রাবণ আজও দুঃখের দিন। কিন্তু যাঁর প্রয়াণ ঘিরে এই শোক তিনি নিজে বিশ্বাস করতেন বিদায়ের উদযাপনে, সমাপ্তির সমাবর্তনে। তাই এই বছর এই বিশেষ দিনটি একটু অন্যভাবে পালিত হল (Different baishe srabon celebration at Kolkata)। কবির নানা গান, কবিতা, নাটক, ভাবনার মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি উদযাপিত হল। গানে ছিলেন ইমন চক্রবর্তী, শোভন গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের নেপথ্যে মূল কারিগর ছিলেন বিশিষ্ট অভিনেতা যীশু সেনগুপ্ত।

স্বপ্না আইএনসি এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনায় রবীন্দ্র তিরোধান দিবসে নজরুল মঞ্চে পরিবেশিত হল 'আজও আগামী বিদায়ের উদযাপনে, সমাপ্তির সমাবর্তনে বাইশে শ্রাবণ' (Different baishe srabon celebration at Kolkata)।

যীশু সেনগুপ্তকে পাওয়া গেল ভিন্ন ভূমিকায়। তাঁর এই ভাবনায় সঙ্গ দিয়েছেন কবি শ্রীজাত, ইমন চক্রবর্তী, শোভন গঙ্গোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন সোহিনী সরকার, সৌরভ দাস, ইন্দ্রাশীষ রায়, অঙ্কিতা চক্রবর্তী।

শেষের কবিতার অংশ বিশেষ নাট্যরূপ পরিবেশন করেন সৌরভ দাস, অঙ্কিতা চক্রবর্তী। অন্যদিকে 'রক্তকরবী'র নির্বাচিত অংশের নাট্যরূপ পরিবেশন করেন সোহিনী সরকার, ইন্দ্রাশীষ রায়। সমগ্র অনুষ্ঠানের ভাবনা, আবহ, পরিচালনায় যীশু এন্ড দ্যা রেট্রোডিকশনস্।

রবীন্দ্রনাথের সৃষ্টির পাশাপাশি নিজের লেখা দিয়ে অনুষ্ঠানের চিত্রনাট্য নির্মাণ করেছিলেন কবি শ্রীজাত। ইমনের গাওয়া গানের মধ্যে 'একি লাবণ্যে পূর্ণ প্রাণ', 'আমার এই পথ চাওয়াতেই আনন্দ', 'তোমায় গান শোনাবো', শোভনের কন্ঠে 'মাঝে মাঝে তব দেখা পাই', সমবেত কণ্ঠে 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' উল্লেখযোগ্য যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। যার রেশ অনুষ্ঠান শেষেও থেকে যায়।

যাঁরা এই উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন যীশু সেনগুপ্ত। আনন্দঘন সান্ধ্য এই অনুষ্ঠানে তিনি বললেন, 'সর্বশেষে সবাই উঠে দাঁড়িয়ে আমাদের কাজকে যেভাবে সমাদর করেছেন সত্যিই আমার চোখে জল এনে দিয়েছে। ভবিষ্যতে সময়, সুযোগ হলে বাইশে শ্রাবণ আবার হবে।'

আরও পড়ুন: মেনল্যান্ড চায়না নিয়ে এল কিডস মেনু, কী কী থাকছে জেনে নিন


```