Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিয়েছিলেন মন-প্রাণ, এই নায়িকার জন্যই আজীবন অবিবাহিত রইলেন রতন টাটা? 

১৯৪৪ সালের ১৭ অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি গারেওয়াল জাট-শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটার 'প্রাক্তন'। এর পর পরিবারের সঙ্গে তিনি পাড়ি দেন ইংল্যান্ডে। 

দিয়েছিলেন মন-প্রাণ, এই নায়িকার জন্যই আজীবন অবিবাহিত রইলেন রতন টাটা? 

এই নায়িকার জন্যই আজীবন অবিবাহিতই রইলেন রতন টাটা?

শেষ আপডেট: 8 January 2025 17:33

এরকমই এক বুধবার। তারিখটা ছিল ১০ অক্টোবর। সাল ২০২৪। প্রয়াত হন শিল্পপতি রতন টাটা। সাফল্যের শিখরে পৌঁছনোর পরেও টাটার সাদামাঠা জীবনের ছাপোষা আখ্যান নিয়ে আজও চর্চা। সারাজীবন বিয়ে করেননি তিনি। তবে জীবনে প্রেম যে আসেনি তা কিন্তু নয়! 

বলিউডের বোল্ড বিউটির সঙ্গে তাঁর সখ্য নিয়ে আজও চলে চর্চা। প্রেম পরিণতি পায়নি বিয়েতে। তাই কি গোটা জীবন অবিবাহিতই রয়ে গেলেন রতন টাটা?

১৯৪৪ সালের ১৭ অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি গারেওয়াল জাট-শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটার 'প্রাক্তন'। এর পর পরিবারের সঙ্গে তিনি পাড়ি দেন ইংল্যান্ডে। 

কিছু বছর পরেই ফিরে আসেন দেশেল। পা রাখেন বলিউডে। অভিনয় করেন, 'টারজান গো টু ইন্ডিয়া' ছবিতে। এরপর  ষাট এবং সত্তরের দশকে তিনি মেহবুব খানের 'সন অব ইন্ডিয়া' (১৯৬২), রাজ খোসলার 'দো বাদান' (১৯৬৬), রাজ কাপুরের 'মেরা নাম জোকার' (১৯৭০) ছবিতে দেখা যায় তাঁকে। বাংলাতে ছিল অনায়াস যাতায়াত। ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রিতে অভিনয় করেছিলেন তিনি। 

বুঝতে পারছেন তিনি কে? তিনি আর কেউ নন লাস্যময়ী সিমি গারেওয়াল। শোনা যায়, একসময় নাকি তাঁর প্রেমেই পড়েছিলেন টাটা। যদিও প্রেম পূর্ণতা পায়নি। পরবর্তীতে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন সিমি। বলেছিলেন, "রতন আর আমার এক পুরনো সম্পর্ক রয়েছে। ও খুব ভাল মানুষ। ওঁর মধ্যে একটা হাস্যরস আছে। ও একজন ভদ্রলোক। টাকা পয়সা কখনও ওর কাছে মুখ্য ছিল না।"

রতনের প্রয়াণর পরেও হৃদয় বিদারক এক পোস্ট লিখেছিলেন সিমি। লিখেছিলেন, "ওরা বলছে, তুমি চলে গেছ। তোমার অনুপস্থিতি সহ্য় করা খুব কঠিন... বড্ড কঠিন... বিদায় বন্ধু।’’ 


```