.jpeg)
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 December 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: 'মন্নত'– বলিউড বাদশা শাহরুখ খানের স্বপ্নের প্রাসাদ, যা আজ মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান। কিং খানের এই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমায় হাজার হাজার ভক্ত। প্রাসাদের বাইরের সৌন্দর্য যতই মুগ্ধ করুক, ভেতরের জাঁকজমক আর প্রাসাদোপম নকশা আরও বেশি নজরকাড়া।