Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘Operation Sindoor’ -এর মুখ কর্নেল সোফিয়া কুরেশির আছে, বলিউড কানেকশন!

গত বুধবার, কর্নেল সোফিয়া কুরেশি ‘অপারেশন সিদুঁর’-এর প্রত্যেকটি পদক্ষেপ, গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলেন এক প্রেস ব্রিফিংয়ে।

‘Operation Sindoor’ -এর মুখ কর্নেল সোফিয়া কুরেশির আছে, বলিউড কানেকশন!

সোফিয়া কুরেশি

শেষ আপডেট: 9 May 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার, কর্নেল সোফিয়া কুরেশি ‘অপারেশন সিদুঁর’-এর প্রত্যেকটি পদক্ষেপ, গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলেন এক প্রেস ব্রিফিংয়ে। অভিযানের মাধ্যমে ভারতের সেনাবাহিনী পহেলগাম সন্ত্রাসী হামলার বদলা নিয়েছে আমাদের দেশ। পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে অভিযানে। এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও পাকিস্তান সীমান্তে একাধিক হামলার চেষ্টা চালায়, তবে ভারতীয় সেনাবাহিনী সেগুলো সফলভাবে তা প্রতিহত করে।

গত দু’দিন ধরে বিদেশ মন্ত্রক এই বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আপডেট দিয়ে চলেছে। কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কম্যান্ডার ব্যোমিকা সিংহ নেতৃত্ব দিচ্ছেন সেনা অভিযানে। প্রেস ব্রিফিংয়ে সোফিয়া অত্যন্ত স্পষ্টভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছেন, কীভাবে ভারতীয় সেনা পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে।

কিন্তু জানেন কি? সোফিয়া কুরেশির বোনের সঙ্গে রয়েছে বলিউডের সম্পর্ক!

সোফিয়া কুরেশি এখন সংবাদ শিরোনামে, আর তাঁর সম্পর্কে জানার আগ্রহও বেড়েছে মানুষের মধ্যে। অনেকেই জানেন না, সোফিয়ার বোন শায়না কুরেশির বলিউড কানেকশন রয়েছে। তবে তিনি পর্দার সামনের নয়, বরং পেছনের জগতের বড় নাম। শায়না মুম্বইয়ে নিজের একটি প্রোডাকশন হাউজ চালান, যেখান থেকে সিনেমা এবং বিজ্ঞাপনী ছবির প্রযোজনা করা হয়।

সোফিয়া দেশসেবার টানে ছেড়ে দিলেন পিএইচডি!

জানলে অবাক হবেন— কর্নেল সোফিয়া কুরেশি একসময় ছিলেন পিএইচডি স্কলার। মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি শেষ করার পর, পিএইচডি করছিলেন তিনি। কিন্তু সেই সময়েই ভারত সরকার উচ্চপদে মহিলাদের জন্য সেনাবাহিনীতে নিয়োগের ঘোষণা করে। ঠিক তখনই সোফিয়ার জীবনের মোড় ঘুরে যায়— দেশসেবার স্বপ্নকে বাস্তব করতে পিএইচডি ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে তিনি বহু বহুজাতিক সেনা অনুশীলনের নেতৃত্ব দিয়েছেন। সোফিয়া কুরেশি এক অনন্য উদাহরণ— সাহস, দেশপ্রেম ও পর্দার পেছনের বলিউড কানেকশনের এক চমৎকার মিশেল!


```