Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন বছরে ডেটে দিব্যজ্যোতি! আদর-মাখা ভিডিও ভাইরাল হতেই ভক্তরা হতবাক 

অভিনেতার সাহস আছে! বলছেন সকলেই। 'দ্য ওয়াল'কে দিব্যজ্যোতি জানান, গত বছরের শেষটা তাঁর কেটেছে ফুকেটেই। পরিবারের সঙ্গে সেখানেই নতুন বছর কাটিয়েছেন তিনি।

নতুন বছরে ডেটে দিব্যজ্যোতি! আদর-মাখা ভিডিও ভাইরাল হতেই ভক্তরা হতবাক 

দিব্যজ্যোতি দত্ত।

শেষ আপডেট: 3 January 2025 19:48

দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত আবারও নিজের ব্যতিক্রমী কাজের জন্য আলোচনায়। ব্যাংককে হলুদ রঙের পাইথনের সঙ্গে ছবি তুলে ভাইরাল হয়েছিলেন অতীতে। এবার চিতা বাঘের সঙ্গে 'ঘনিষ্ঠ মুহূর্তের' একটি ভিডিও শেয়ার করে চমকে দিলেন নতুন বছরে। 

ভিডিওতে দেখা গিয়েছে, ফুকেটের 'টাইগার কিংডম'-এ বসে আছেন দিব্যজ্যোতি। পাশেই বসে রয়েছে জলজ্যান্ত এক চিতাবাঘ। চিতার পাশে বসে তাকে ক্রমাগত আদর করছেন ছোটপর্দার জনপ্রিয় এই নায়ক। ভালবাসার প্রতীক হিসেবে চিতার কপালে চুমু খাচ্ছেন। চিতাও দিব্যজ্যোতিকে সাড়া দিচ্ছে পুরোদমে। বিরক্ত না হয়ে উল্টে তার কোলে মাথা রেখে আরাম করছে।

অভিনেতার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলে হতবাক। নতুন বছরে শেষে কিনা 'চিতার সঙ্গে ডেট'। অভিনেতার সাহস আছে! বলছেন সকলেই। 'দ্য ওয়াল'কে দিব্যজ্যোতি জানান, গত বছরের শেষটা তাঁর কেটেছে ফুকেটেই। পরিবারের সঙ্গে সেখানেই নতুন বছর কাটিয়েছেন তিনি। ফিরেছেন ১ তারিখে। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং নিয়ে। 

 বর্তমানে দিব্যজ্যোতি অভিনীত ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র টিআরপি অনেকটাই কম। যদিও অতীতে বহুমাস ধরে বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক।  ডাক্তার সূর্য সেনগুপ্তের চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি।

সাম্প্রতিক প্লটে দীপা-সূর্যের মিল না হওয়া এবং মিশকার ধারাবাহিক ষড়যন্ত্র দর্শকদের একঘেয়ে লাগতে শুরু করেছে বলেই মত। একসময়কার জনপ্রিয় এই মেগা এখন সেরা দশেও নেই। শোনা যাচ্ছে বিদায়ঘণ্টা নাকি বেজে গিয়েছে এই ধারাবাহিকের। 


```