Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুক্তি পেল ধোনির প্রযোজনায় প্রথম ছবি, কেমন হল 'লেটস গেট ম্যারেড'

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর (dhoni produced lets get married released) নিজের পরিবার এবং পোষ্যকে নিয়েই সময় কাটে ভারতের প্রাক্তন অধিনায়কের। ইনস্টাগ্রামে প্রায়ই স্ত্রী, মেয়ে এবং পোষ্যর সঙ্গে মজাদার মুহূর্ত কাটাতে দেখা যায় মা

মুক্তি পেল ধোনির প্রযোজনায় প্রথম ছবি, কেমন হল 'লেটস গেট ম্যারেড'

শেষ আপডেট: 28 July 2023 07:10

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর (dhoni produced lets get married released) নিজের পরিবার এবং পোষ্যকে নিয়েই সময় কাটে ভারতের প্রাক্তন অধিনায়কের। ইনস্টাগ্রামে প্রায়ই স্ত্রী, মেয়ে এবং পোষ্যর সঙ্গে মজাদার মুহূর্ত কাটাতে দেখা যায় মাহিকে। তবে সম্প্রতি খেলার বাইরে নতুন এক ভূমিকায় দেখা গেছে ধোনিকে।

তামিল ছবি 'লেটস গেট ম্যারেড' ছবিটি প্রযোজনা করেছেন ধোনি (dhoni produced lets get married released)।

স্ত্রী সাক্ষীর সঙ্গে যৌথভাবে এই ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন মাহি। জানুয়ারি মাসেই এই ছবির ঘোষণা করা হয়েছিল। শুক্রবার মুক্তি পেল সাক্ষী-ধোনির প্রথম প্রযোজিত ছবি। প্রসঙ্গত, এই ছবির পরিচালনার দায়িত্বে তামিল পরিচালক রমেশ থামিলমণি থাকলেও ছবির কাহিনী সাক্ষীর মস্তিষ্কপ্রসূত।

ধোনি-সাক্ষীর প্রযোজিত ছবি কেমন হল এই প্রশ্ন করলে যদিও হতাশাব্যাঞ্জক উত্তরই মিলবে দর্শকদের থেকে। এমনকী চেন্নাই সুপার কিংসের ভক্তদের নয়নের মণি 'থালা'র প্রথম ছবিকে তাঁর লক্ষাধিক ফ্যানও বাঁচাতে পারবেন কিনা সন্দেহ। কমেডি ঘরানার ছবি বানানোর চেষ্টা করলেও একঘেয়ে বস্তাপচা সংলাপ এবং চিরাচরিত শাশুড়ি-বৌমার দ্বন্দ্ব আজকাল আর নতুন করে অবাক করে না দর্শককে।

বিয়ের আগে শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করতে মীরা একসঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত কীভাবে বাস্তবায়িত হয়, শাশুড়ি বৌমা শেষ পর্যন্ত ইগোর লড়াই ভুলে কাছাকাছি আসতে পারেন কিনা এই নিয়েই এগিয়েছে গোটা গল্প। তবে এই গল্প দিয়ে বক্স অফিস ভরানো সত্যিই কঠিন যদি না ধোনির নামে হল ভরান তাঁর ভক্তরা। সেক্ষেত্রে প্রথম ছবি হিসেবে লাভের কড়ি হয়তো ঘরে তুলতে পারবেন না মাহি।

রণদীপ হুডা কেবল খেজুর, দুধ খেয়ে ২৬ কেজি ঝরিয়ে সাভারকার হয়েছেন! সত্যিটা জানালেন অভিনেতা নিজেই


```