Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সানি দেওলের গানে নাচ কিলি পলের! শেয়ার করে শুভেচ্ছা জানালেন ধর্মেন্দ্রও

দ্য ওয়াল ব্যুরো: আফ্রিকা মহাদেশের তানজানিয়ার বাসিন্দা কিলি পল (Kili Paul) বর্তমানে ইন্টারনেট সেনসেশন। কিলি এবং তাঁর বোন নিমা পল ভারতে নেটিজেনদের কাছে তুমুল বিখ্যাত। বলিউডের বিভিন্ন গানে তাঁদের নাচ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে

সানি দেওলের গানে নাচ কিলি পলের! শেয়ার করে শুভেচ্ছা জানালেন ধর্মেন্দ্রও

শেষ আপডেট: 25 July 2023 18:08

দ্য ওয়াল ব্যুরো: আফ্রিকা মহাদেশের তানজানিয়ার বাসিন্দা কিলি পল (Kili Paul) বর্তমানে ইন্টারনেট সেনসেশন। কিলি এবং তাঁর বোন নিমা পল ভারতে নেটিজেনদের কাছে তুমুল বিখ্যাত। বলিউডের বিভিন্ন গানে তাঁদের নাচ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বেশ কিছু বাংলা গানেও তাল মেলাতে দেখা গিয়েছে এই ভাই-বোন জুটিকে। এবার তাঁরা দু'জন সানি দেওলের (Sunny Deol) বিখ্যাত গান 'ম্যায় নিকলা গাড্ডি লেকে'তে নাচ করলেন। এই সেই ভিডিও শেয়ার করেছেন স্বয়ং সানি দেওল এবং তাঁর বাবা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)।

'গদর' ছবির পরিচালক অনিল শর্মা সম্প্রতি দাবি করেছেন, 'গদর ২'-এও এই গানটি নতুনভাবে ব্যবহার করা হবে। তার মধ্যেই কিলি সেই গান নিয়ে নতুন রিল বানালেন। ভিডিওতে একেবারে ভারতীয় পোশাক পরে নাচ করতে দেখা গিয়েছে কিলি পল এবং তাঁর বোন নিমা পলকে। যা বহু ভারতীয় দর্শক তো বটেই, দৃষ্টি আকর্ষণ করেছে বড়পর্দায় সেই গানেই নাচ করা সানি দেওলের।

অভিনেতা ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেন। সেখানে ববি দেওয়াল একটি হৃদয়ের ইমোজি দিয়ে কিলিকে শুভেচ্ছা জানান। আর এবার অভিনেতার বাবা ধর্মেন্দ্রও কিলি পলের সেই নাচের ভিডিওটি শেয়ার করেছেন টুইটারে। সঙ্গে ক্যাপশনে বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, "বন্ধু তোমায় ভালবাসা। 'গদার ২'-এর সাফল্যের জন্য তুমি শুভেচ্ছা জানিও।"

https://twitter.com/aapkadharam/status/1683509024606806016?s=20

ভিডিওটি পোস্ট করে কিলি পল লিখেছিলেন, "নয়ের দশকের বলিউড তারকারা, যেমন সানি দেওল আমাদের শৈশবের বেড়ে ওঠার সঙ্গী। আমি বলিউডের অনেক সিনেমা দেখেছি এবং আমার স্বপ্ন ছিল একজন অভিনেতা হওয়ার। সেই লক্ষ্যেই আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বলিউডের বিভিন্ন গান নিয়ে ভিডিও বানাতে পেরে আমি খুবই খুশি। একদিন আমার স্বপ্ন সত্যি হবে। সবাই এই পুরনো গানটি উপভোগ করুন।"

নাতির বিয়েতে প্রথম স্ত্রীর কাছে এলেন ধর্মেন্দ্র! ভাইরাল ছবি


```