Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘এই সম্মান আরও আগে প্রাপ্য ছিল’, হেমার কণ্ঠে একরাশ আক্ষেপ

বলিপাড়ার ড্রিমগার্ল জানান, ধর্মেন্দ্রের জীবন দর্শনের কেন্দ্রে ছিল মানুষের প্রতি সহানুভূতি, ভালবাসা। সাহায্যের জন্য কেউ তাঁর কাছে এলে কখনও নিরাশ হয়ে ফিরতে হয়নি। নিজের সামর্থ্য অনুযায়ী সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

‘এই সম্মান আরও আগে প্রাপ্য ছিল’, হেমার কণ্ঠে একরাশ আক্ষেপ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 January 2026 14:10

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের (Republic Day) ঠিক আগে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও প্রাক্তন রাজনীতিবিদ ধর্মেন্দ্র দেওলের (Dharmendra) নাম উঠে এল দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মানের তালিকায়। মরণোত্তর ‘পদ্ম’ সম্মানে ভূষিত করা হল তাঁকে। আবেগে ভাসেছে গোটা দেওল পরিবার। এই স্বীকৃতিতে গর্বিত হলেও, অভিনেতার স্ত্রী হেমা মালিনীর (Hema Malini) কথায় ধরা পড়েছে একরাশ আক্ষেপ। তাঁর মতে, এই সম্মান বহু আগেই ধর্মেন্দ্রের প্রাপ্য ছিল।

বলিপাড়ার ড্রিমগার্ল জানান, ধর্মেন্দ্রের জীবন দর্শনের কেন্দ্রে ছিল মানুষের প্রতি সহানুভূতি, ভালবাসা। সাহায্যের জন্য কেউ তাঁর কাছে এলে কখনও নিরাশ হয়ে ফিরতে হয়নি। নিজের সামর্থ্য অনুযায়ী সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। হেমার কথায়, বিনোদন দুনিয়ায় ধর্মেন্দ্র যে ছাপ রেখে গিয়েছেন, তা কালজয়ী। আবার রাজনীতির ময়দানে থেকেও মানুষের প্রতি তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি কখনও বদলায়নি।

এ সকল দিক থেকে বিচার করেই হেমা মালিনীর স্পষ্ট মত, ‘পদ্মবিভূষণ’-এর মতো সম্মান পাওয়ার যোগ্য ছিলেন ধর্মেন্দ্র। তাঁর আক্ষেপ, জীবিত অবস্থায় সেই স্বীকৃতি তিনি পাননি। তবে একই সঙ্গে তিনি জানান, দেরিতে হলেও দেশের তরফে এই সম্মান দেওয়ায় তিনি খুশি এবং প্রয়াত স্বামী, কিংবদন্তি অভিনেতাকে নিয়ে গর্বিত।

প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্মসম্মান প্রাপকদের তালিকা প্রকাশ্যে আসতেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হয় দেওল পরিবার। ধর্মেন্দ্রের নাম দেখে পরিবার-পরিজনের পাশাপাশি অনুরাগীরাও একরাশ স্মৃতিতে ফিরে যান। অনেকেরই মত, জীবদ্দশায় এই সম্মান এলে অভিনেতার আনন্দ সত্যি চিরস্মরণীয় হতো।

২৬ জানুয়ারির সকালেও সেই আবেগের রেশ ছড়িয়ে পড়ে পরিবারের নানান সদস্যদের পোস্টে। ঈশা দেওল এক পোস্টে প্রয়াত বাবার মরণোত্তর সম্মানের কথা উল্লেখ করার পাশাপাশি দাদা সানি দেওলের ছবি ‘বর্ডার ২’-এর সাফল্যের প্রশংসা করেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি জানান, এ বছরের সাধারণতন্ত্র দিবস দেওল পরিবারের কাছে আলাদা গুরুত্ব বহন করছে। 


```