Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘রাঞ্ঝনা’র দশ বছরে নতুন ছবির ঘোষণা আনন্দ-ধনুষের! প্রকাশ্যে জ্বলন্ত টিজার

দ্য ওয়াল ব্যুরো: সে ছিল এক ব্যর্থ প্রেমিক। ছোট থেকে ভালবেসেও সে প্রেয়সীকে নিজের করে পায়নি। এমনকী ভালবাসার জন্য বেছে নিয়েছিল মৃত্যুও। বারাণসীর ঘাট, অলি-গলি, মুসলিম মহল্লা, হিন্দু পাড়ায় বেড়ে ওঠা সেই কুন্দনকে যেন বড়পর্দায় জীবন্ত করে

‘রাঞ্ঝনা’র দশ বছরে নতুন ছবির ঘোষণা আনন্দ-ধনুষের! প্রকাশ্যে জ্বলন্ত টিজার

শেষ আপডেট: 21 June 2023 12:55

দ্য ওয়াল ব্যুরো: সে ছিল এক ব্যর্থ প্রেমিক। ছোট থেকে ভালবেসেও সে প্রেয়সীকে নিজের করে পায়নি। এমনকী ভালবাসার জন্য বেছে নিয়েছিল মৃত্যুও। বারাণসীর ঘাট, অলি-গলি, মুসলিম মহল্লা, হিন্দু পাড়ায় বেড়ে ওঠা সেই কুন্দনকে যেন বড়পর্দায় জীবন্ত করে তুলেছিলেন অভিনেতা ধনুষ। আজ, ১০ বছর পরেও ওই কুন্দন চরিত্রটি সিনেমাপ্রেমীদের বড় কাছের। তাই ধীরে ধীরে পরিচালক আনন্দ এল রাইয়ের ‘রাঞ্ঝনা’ হয়ে উঠেছে বলিউডের কাল্ট ক্লাসিক। উল্লেখ্য, ২০১৩ সালের আজকের দিনই ছবিটি মুক্তি পেয়েছিল। আর এই দশ বছর পূর্তির দিনই যেন সেই ‘রাঞ্ঝনা’র স্মৃতিই নতুন করে ফিরিয়ে আনলেন আনন্দ-ধনুষ জুটি।

আনন্দ এল রাই বরাবরই সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে প্রেমের গল্প বলার জন্য পরিচিত। তাঁর এই দক্ষতা দর্শকদের মুগ্ধ করে। ‘তনু ওয়েডস মনু’র মতো রম-কম ছবির পাশাপাশি ‘রাঞ্ঝনা’য় তিনি দেখিয়েছিলেন ভিনধর্মী দুই ছেলেমেয়ের এক ব্যর্থ প্রেমের গল্প। যা সেসময় দেশজুড়ে তুমুল সাফল্য পেয়েছিল। এবার সেই ‘রাঞ্ঝনা’র গল্পরই যেন পাল্টা নিয়ে আসছেন তিনি। আর এবারও নায়কের ভূমিকায় দেখা যাবে ধনুষকে। ছবির নাম ‘তেরে ইশক্‌ মে’। আজ মুক্তি পেল সেই ছবির টিজার। যেখানে এবার আর ব্যর্থ প্রেমিক নয়, বরং নায়কের মধ্যে দেখা যাবে প্রতিশোধ স্পৃহা।

https://youtu.be/fCZhBqz-hQU

টিজারের শুরুতেই দেখা গিয়েছে, হাতে জ্বলন্ত অ্যাসিডের বোতল নিয়ে দৌড়ে আসছেন ধনুষ। ব্যাকগ্রাউন্ডে তাঁর গলায় সংলাপ শোনা যাচ্ছে, “তোর হাতের মেহেন্দি আমার মনে গভীর ক্ষত হয়ে ভেসে ওঠে, তোর কপালের টিপ সবসময় আমার ভাগ্য শেষ করে দেয়, তোর সিঁথির সিঁদুর দিয়ে আর কতবার আমার শ্বাসপ্রশ্বাস বন্ধ করবে? গতবার তো কুন্দন ছিল, সব মেনে নিয়েছিল। এবার শঙ্করকে কীভাবে আটকাবে?” সংলাপ শেষ করেই ওই জ্বলন্ত অ্যাসিডের বোতল দেওয়ালে ছুড়ে মারলেন নায়ক। সঙ্গে সঙ্গে বেজে উঠল ‘রাঞ্ঝনা’র সেই বিখ্যাত আবহসঙ্গীত।

জানা গিয়েছে, আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে ‘তেরে ইশক্‌ মে’। তবে ছবিতে নায়িকা কে হচ্ছেন, তা এখনও ঘোষণা হয়নি। উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার ধনুষের সঙ্গে জুটি বাঁধছেন আনন্দ এল রাই। এর আগে ‘রাঞ্ঝনা’ ছাড়াও ‘আতরঙ্গি রে’ নামের একটি ছবি বানিয়েছিলেন তিনি। যদিও বক্স অফিসে তা সেভাবে সফল হয়নি। তাই দু’জনেই ফের নতুন ছবি দিয়ে বলিউডে সফল কামব্যাকের চেষ্টা করছেন। এখন দেখার এই নতুন প্রচেষ্টা কতটা দর্শকদের মন কাড়তে পারে।

বিদ্যা ফিরছেন চার বছর পর! ছোট চুল, তীক্ষ্ণ চোখে কুপোকাত দর্শকরা, দেখুন ‘নিয়াত’-এর টিজার


```