
শেষ আপডেট: 30 April 2022 13:12
দ্য ওয়াল ব্যুরো: টিজার প্রকাশের পর থেকেই 'ধাকড়' (Dhaakad) নিয়ে জল্পনা শুরু হয়েছিল সিনেমা প্রেমীদের মধ্যে। জল্পনার কেন্দ্রবিন্দু অবশ্যই কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এই সিনেমায় তাঁকে একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে। অ্যাকশন হিরোইন হিসেবে আসছেন তিনি। শুক্রবার মুক্তি পেল সেই বহু প্রতীক্ষিত 'ধাকড়' সিনেমার ট্রেলার (Trailer Out)। দেখেই বোঝা যাচ্ছে, পুরো অ্যাকশন ভরপুর সিনেমা হতে চলেছে 'ধাকড়'।
সিনেমায় কঙ্কনাকে দেখা যাবে স্পেশাল এজেন্ট অগ্নি হিসেবে। শুক্রবারই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। কঙ্গনা ছাড়াও এই সিনেমাতে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্জুন রামপালের মত অভিনেতারা। সিনেমায় 'রিংমাস্টার' শাশ্বত চট্টোপাধ্যায়ের নির্দেশেই কাজ করেন 'অগ্নি'! একের পর এক শত্রুকে নিমেষেই শেষ করে দেন।
নারী পাচার চক্রের রহস্যের সমাধানের ছক দিয়েই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক রজনীশ ঘাই। একে একে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন পরিচালক। কঙ্গনা জানিয়েছিলেন আগেই, এই সিনেমায় অভিনয়ের জন্য নিজেকে ধীরে ধীরে তৈরি করেছেন তিনি। কারণ এমন চরিত্রে তিনি আগে কোনদিন অভিনয় করেননি।
কঙ্কনাকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘থালাইভি’ সিনেমাতে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। কিন্তু সেই ছবি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে নতুন সিনেমা নিয়ে আশাবাদী অভিনেত্রী। ২০ মে ছবিটি মুক্তি পাবে বড় পর্দায়।
নামমাত্র পোশাকে ঢাকা বুক, দিশার ছবিতে আগুন ঝরছে ইনস্টাগ্রামে, দমকলের ডাক পড়ল বলে