Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নতুন বছরে বড় খবর! ‘রঘু ডাকাত’ আসছে পুজোয়

নতুন বছর শুরু হওয়ার সঙ্গে-সঙ্গে আরও এক নতুন চমক হাজির করলেন ‘সুপারস্টার,’ দেব। 

নতুন বছরে বড় খবর! ‘রঘু ডাকাত’ আসছে পুজোয়

দেবের নতুন ছবি।

শেষ আপডেট: 1 January 2025 11:08

দ্য ওয়াল ব্যুরো: দেব ‘খাদান’ দিয়ে একটি দুর্দান্ত বছর কাটালেন। যা এখনও সিনেমা হলে রমরমিয়ে চলছে। আর এরই মধ্যে নতুন বছর শুরু হওয়ার সঙ্গে-সঙ্গে আরও এক নতুন চমক হাজির করলেন ‘সুপারস্টার,’ দেব। 

নববর্ষের সকালে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভক্তদের, সঙ্গে আরও এক ঘোষণা। ‘রঘু ডাকাত’ আসছে। লিখলেন, ‘ঠিক যেমনটি বলেছিলাম, খাদান-এর পর, আসছে রঘু ডাকাত’। সঙ্গে পুজো ২০২৫।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং দেব ভেঞ্চার্স। দেব অভিনীত (Dev) কোনও ছবি নিয়ে এত প্রতীক্ষা হয়নি। ঠিক যে সময়ে ‘খাদান’ নিয়ে ভাবা শুরু করেছিলেন, এই ছবিটি ঠিক তবেকার। ‘রঘু ডাকাত’ (Raghu dakat)।

২০২১ সালে, ছবিটির ঘোষণা করা হয়। প্রকাশ্যে আসে পোস্টার। খালি গায়ে ধুতি পরে একহাতে খড়গ, আরেক হাতে মশাল ধরে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন দেব। মাথায় লাল ফেট্টি। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ধ্রুব-দেব কম্বিনেশনে এর আগে মুক্তি পেয়েছিল ’গোলন্দাজ’। ২০২১ সালে সে ছবিও মুক্তি পেয়েছিল পুজোতেই।

এও শোনা গিয়েছিল, এসভিএফ নয় ছবিটি পরিচালনা করতে চলেছে, সুরিন্দর ফিল্মস। নতুন বছরের প্রাক্কালে দেবের পোস্ট করা ছবিতে, দেখা গিয়েছে, দুটি মাত্র চোখ আর তা যেন আরও আগ্রাসী, আরও রুঢ়, আরও খতরনাক। শুটিং শুরু হবে নতুন বছরের প্রথম দিকেই। 

অন্যদিকে এও শোনা যাচ্ছে, পুজোতে নন্দিতা-শিবপ্রসাদও নিয়ে আসছে নতুন ‘রক্তবীজ-২’। বাকি আছে বাকি প্রযোজনা সংস্থাদেরও পুজো রিলিজ ঘোষণাও। নতুন বছরে প্রথম দিনেই যে পুজর ছবির নির্ঘণ্ট  শুরু হতে চলেছে, তা বলাই যায়!


```