Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

'প্রধান' প্রিমিয়ারে চাঁদের হাট, রেড কার্পেটে হাঁটলেন দেব-সৌমিতৃষা, রুক্মিনীও 

দেব ও অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের নতুন ছবি 'প্রধান'। দেব, সৌমিতৃষা, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, মমতা শংকর সহ এক ঝাঁক অভিনেতা কাজ করেছেন এই ছবিতে। 

'প্রধান' প্রিমিয়ারে চাঁদের হাট, রেড কার্পেটে হাঁটলেন দেব-সৌমিতৃষা, রুক্মিনীও 

শেষ আপডেট: 24 December 2023 13:39

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র প্রিয়া সিনেমাহলে হয়ে গেল দেবের নতুন ছবি 'প্রধান'-এর প্রিমিয়ার। গত শুক্রবার ২২ ডিসেম্বর, ২৩ দেশপ্রিয় পার্ক চত্বরে জনজোয়ার নেমে এসেছিল। হাজার হাজার দেব-ভক্ত এক মুহূর্তের জন্য দেব দর্শনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। 

দেব ও অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের নতুন ছবি 'প্রধান'। দেব, সৌমিতৃষা, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, মমতা শংকর সহ এক ঝাঁক অভিনেতা কাজ করেছেন এই ছবিতে। 

প্রধান ছবির শুভমুক্তিও হল ২২ ডিসেম্বর। ছবির প্রিমিয়ারে রেড কার্পেটের উপর দিয়ে হাঁটলেন দেব সহ ছবির অন্যান্য তারকারা। 

তবে দেব একা নয়। দেব-রুক্মিনী যুগলে হাজির ছিলেন প্রিমিয়ারে। দেব জানালেন, "আমাদের প্রচেষ্টা ছিল বিনোদনমূলক ছবি বানানোর। অথচ সেই ছবিতে সামাজিক বার্তা থাকবে। আমরা যদি সাহস করে এমন বিষয়ে ছবিটা না রিলিজ করি, যদি ভয় পেয়ে যাই তাহলে কেমন করে হবে? আমরা বাঙালিরা তো বাংলায় ছবি রিলিজ করছি, তাহলে ভয় পাব কেন? সকাল থেকে যাঁরা যাঁরা দেখেছেন ছবিটা সবাই উচ্ছ্বসিত। আমি তো এখনও একটাও নেগেটিভ রিভিউ পাইনি। অনেকেই এমনও বলছেন, 'টনিক' এবং 'প্রজাপতি'র থেকেও প্রধান ছবিটা অনেক বেশি ভাল।"

টনিক, প্রজাপতি যাদের ভাল লেগেছিল তাদের তো প্রধান ভাল লাগবেই। কিন্তু যেসব দর্শকের টনিক ও প্রজাপতি ভাল লাগেনি তাদেরও প্রধান ভাল লাগবে। সাদা ব্লেজার আর চাপ দাড়িতে দেব দর্শনে মুগ্ধ হল সবাই। নীল পোশাক পরে দেবের বাহুলগ্না হয়ে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন রুক্মিনী। 

প্রিমিয়ারে সৌমিতৃষা এসেছিলেন পিচ রঙের শাড়ি পরে। সৌমিতৃষ্ণা বললেন, "স্কুলে পড়তে যে দেবের ছবি কেটে খাতায় লাগাতাম সেই আজ আমার হিরো। স্বামীর ভূমিকায়। যা স্বপ্নপূরণ। ছবিতে দেবদা, সোহমদা, মমদি, পরাণদা সবাই এক এক জন স্তম্ভ। আমি একটা ইট হয়ে সেখানে এই ছবিতে কাজ করেছি।"

মিঠাই সিরিয়াল থেকে সরাসরি দেবের নায়িকা হলেন সৌমিতৃষা। দু হাত তুলে সৌমিকে আশীর্বাদ করলেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি ছবিতে দেবের বাবার রোলে অভিনয় করেছেন। 

এছাড়াও হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায়। আবির বললেন, " আগের বছর বিশাল হিট 'প্রজাপতি' উপহার দিয়েছিলেন অভিজিৎ সেন-অতনু রায়চৌধুরী-দেব ত্রয়ী। এ বছর একই সময়ে প্রধান রিলিজ করল। আশা রাখব এই ছবি একই রকমের হিট হবে।"

কনীনিকা বন্দ্যোপাধ্যায় এই ছবিতে দেবের প্রতিবেশীর চরিত্রে। যিনি একজন ইউটিউবার বৌদি। কনীনিকা বললেন "একটা কথাই বলব দীপক প্রধান ছবির নায়ক একজন সুপারহিরো। যাকে দেখলে মনে সাহস আসে। এই দীপক প্রধান আমাদের ভেতরেই থাকেন। তাঁকে জাগাতে হবে। সাধারণ মানুষদের গল্প বলেছে প্রধান, যা সবার ভাল লাগবে।" 

অনির্বাণ চক্রবর্তী এই ছবির মূল ভিলেন চরিত্রে। তিনি জানালেন, "নেগেটিভ চরিত্র প্রথম করলাম। দর্শকের রায় মাথা পেতে নেব।" 

পরাণ বন্দ্যোপাধ্যায়ের প্রধান শিক্ষকের চরিত্র এই  ছবিতে ভীষণ গুরুত্বপূর্ণ। পরাণ বন্দ্যোপাধ্যায়ের বললেন, " শীতের মরশুমে 'প্রধান' নলেন গুড়ের ধামাকা।" 

মমতা শংকর ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে রয়েছেন। কমলা সিল্কেরশাড়িতে ভীষণ সুন্দর লাগছিল উদয় শংকরের কন্যাকে। কিন্তু তিনি এখনও প্রথম ছবির মতোই ভীষণ নার্ভাস। প্রধান কেমন লাগবে মানুষের, তাঁর চরিত্র কেমন লাগবে, এসব নিয়ে ভীষণ ভয়ে আছেন, জানালেন মমতা শংকর। যদিও তিনি পর্দায় আসা মানেই এক রাশ মমতা মাখানো ভাল লাগা।

'মিস ক্যালকাটা' অনন্যা ব্যানার্জীও রাজনীতির ভূমিকা ছেড়ে পুলিশ এসপির চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে। অনন্যা বললেন "বড়দিনের বড় গল্প প্রধান।" 

তবে সেলিব্রিটিদের আলোকেও ছাপিয়ে গেছিল বাইরে জনতার উচ্ছাস। প্রধানের শীর্ষসঙ্গীতে সারা দেশপ্রিয় পার্ক চত্বর সেজে উঠেছিল বড়দিনের উচ্ছ্বাসে। 


```