Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহুদিনের স্বপ্নপূরণ গৌরব-দেবলীনার! দার্জিলিংয়েই হানিমুন নব-দম্পতির

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরেই রূপকথার রাজকুমার, রাজকুমারীর মতো করে বিয়ে সারলেন গৌরব-দেবলীনা। পৌষের ভরা শীতের মধ্যেও বসন্ত রঙে রঙিন এই নবদম্পতি। শুধু যে বিয়ে সেরেছেন রূপকথার মতো করে, তাই নয়! মধুচন্দ্রিমা নিয়ে যে তাঁদের বহুদিনের স্বপ্ন, সেটাকেও

বহুদিনের স্বপ্নপূরণ গৌরব-দেবলীনার! দার্জিলিংয়েই হানিমুন নব-দম্পতির

শেষ আপডেট: 21 December 2020 07:07

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরেই রূপকথার রাজকুমার, রাজকুমারীর মতো করে বিয়ে সারলেন গৌরব-দেবলীনা। পৌষের ভরা শীতের মধ্যেও বসন্ত রঙে রঙিন এই নবদম্পতি। শুধু যে বিয়ে সেরেছেন রূপকথার মতো করে, তাই নয়! মধুচন্দ্রিমা নিয়ে যে তাঁদের বহুদিনের স্বপ্ন, সেটাকেও এবার সত্যি করলেন দেবলীনা-গৌরব। শহুরে ভিড়, কোলাহলকে পাশ কাটিয়ে পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে জীবনের সেরা দিনগুলোকে কাটাতে এই জুটি এখন দার্জিলিংয়ে। গৌরবের ছেলেবেলা কেটেছে দার্জিলিংয়ে, তাঁর স্কুল কৈশোর সবটাই যেন তাঁকে করে তুলেছে নস্টালজিক। গৌরবের বহু দিনের ইচ্ছে নিজের জীবনের সবথেকে কাছের বন্ধুকে নিজের স্কুল দেখানোর, আর সেই স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ ফুটে উঠেছে গৌরবের চোখে। নিজের স্কুলের সামনে দাঁড়িয়ে স্ত্রী দেবলীনার সঙ্গে ছবি তোলেন উত্তম কুমারের নাতি গৌরব, ইনস্টাতে সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা মন কেড়ে নেয় বহু মানুষের। দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুলের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন নবদম্পতি। ক্যাপশনে দেবলীনা লিখলেন, "যখন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছে, তখন থেকে গৌরব আমাকে এই জায়গাটি দেখাতে চেয়েছিল। গতকাল শেষমেশ ইচ্ছেপূরণ হল। গৌরবের হাসি যেন থামছিলই না।" একই সঙ্গে গৌরবের আবেগে আপ্লুত হন নেট পাড়ার বাসিন্দারা। দেবলীনারও দর্জিলিংয়ে যাওয়ার ইচ্ছে ছিল বহুদিনের কিন্তু কাজের চাপে গিয়ে উঠতে পারেননি। অবশেষে, প্রিয় মানুষের সঙ্গেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলেন দেবলীনা। নবদম্পতি একসঙ্গে পা রাখলেন শৈলশহরে। খয়েরি লেদার জ্যাকেট এবং রিপড জিনসে ক্যাজুয়াল লুকে দেবলীনা। অন্য দিকে ক্রিম রঙের লম্বা ঝুলের জ্যাকেট এবং রোদ চশমায় তাক লাগাচ্ছেন রানিমা'র জামাই ‘মথুরামোহন'। দেবলীনা ও গৌরবের বিয়েতেও ছিল চমক! তিনটে ধর্মরীতি মেনে বিয়ে করেন তাঁরা। ভালবাসার বন্ধনে আবদ্ধ হন তাঁরা, আর তাঁদের বিয়ে উপলক্ষ্যে বসে চাঁদের হাট।

```