Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হুইলচেয়ারে বসা শিশু অনুরাগীকে আগলে দেব, প্রশংসায় ভাসছে টলিপাড়া

বক্স অফিসে চুটিয়ে সাফল্য পেয়েছে তাঁর ছবি ‘প্রজাপতি ২’। অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন ও দেব, এই সমীকরণই বছরের শেষে বাংলা বক্স অফিসে বড় সাফল্য এনে দিয়েছে। 

হুইলচেয়ারে বসা শিশু অনুরাগীকে আগলে দেব, প্রশংসায় ভাসছে টলিপাড়া

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 January 2026 12:59

দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরু থেকেই লাইমলাইটে দেব। একের পর এক ছবি এখন মেগাস্টারের পাইপলাইনে। আট থেকে আশি, দেবের অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। আর সেই টলিউড স্টারকে নিয়ে আবারও আবেগে ভাসলেন অনুরাগীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক মিষ্টি মুহূর্তের ভিডিয়ো, যেখানে এক বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুর প্রতি অভিনেতার মানবিক আচরণ মন জয় করেছে সকলের।

উল্লেখ্য ভিডিয়োতে দেখা যায়, হুইলচেয়ারে বসা শিশুটিকে নিয়ে তাঁর মা দেবের কাছে আসেন। অনুরাগীকে চোখে পড়তেই আর দূরে দাঁড়িয়ে থাকেননি দেব। হুইলচেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে শিশুটির মাথা ও গালে আলতো করে হাত বুলিয়ে আদর করতে দেখা গেল তাঁকে। শিশুটির সঙ্গে বাক্যালাপের পাশাপাশি তার মায়ের সঙ্গেও কথা বলেন অভিনেতা। সূত্রের খবর, ছবির প্রচারে সোনারপুরে গিয়েছিলেন দেব, সেখানেই ক্যামেরাবন্দি হয় এই বিশেষ মুহূর্ত।

ভিডিয়োটি সামনে আসতেই কমেন্ট বক্সে ভালোবাসার বন্যা। এক অনুরাগী লিখেছেন, “এই কাজটা দাদাই করতে পারে, তাই তো এত ভালোবাসা।” অপর একজনের মন্তব্য, “শিরায় শিরায় রক্ত, আমি শুধু দেবেরই ভক্ত—ছিলাম, আছি আর থাকব।” কেউ আবার অধীর অপেক্ষার কথা জানিয়ে লিখেছেন, “দেশু সিনেমার জন্য আর অপেক্ষা করতে পারছি না দাদা।”

প্রসঙ্গত, বক্স অফিসে চুটিয়ে সাফল্য পেয়েছে তাঁর ছবি ‘প্রজাপতি ২’। অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন ও দেব, এই সমীকরণই বছরের শেষে বাংলা বক্স অফিসে বড় সাফল্য এনে দিয়েছে। পাশাপাশি একই সময়ে মুক্তি পাওয়া ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘মিতিন মাসি: একটি খুনীর সন্ধানে’-ও  ভাল ফল করছে।

অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’ প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ও বেঙ্গল টকিজ। দেব ও অতনু রায়চৌধুরীর প্রযোজনায় তৈরি ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেবের পাশাপাশি অভিনয় করেছেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি, অনির্বাণ চক্রবর্তী, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং অপরাজিতা আঢ্য।

এই ছবির রেশ কাটতে না কাটতেই নিজের আগামী কাজের ঘোষণাও করেছেন দেব। তালিকায় প্রথমেই রয়েছে ‘অ্যাম্বুল্যান্স দাদা’। এই ছবিতে জলপাইগুড়ির করিমুল হকের চরিত্রে দেখা যাবে তাঁকে—যিনি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত এবং প্রত্যন্ত এলাকার অসহায় ও অসুস্থ মানুষদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন।

এছাড়াও পুজোয় দেবকে দেখা যাবে আরও এক নতুন ছবিতে। আর সেখানেই বড় চমক, ফিরছে দেশু, অর্থাৎ দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি। যদিও এই ছবির গল্প বা অন্যান্য বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আনেননি অভিনেতা, তবে ছবির কাজ শুরু হয়েছে, স্থির হয়ে গিয়েছে পরিচালকও, এখন শুধুই অপেক্ষার পালা। 


```