Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রধান আসছে বড়দিনে! মুক্তি পেল দেবের নতুন ছবির ট্রেলার

'প্রধান' মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।

প্রধান আসছে বড়দিনে! মুক্তি পেল দেবের নতুন ছবির ট্রেলার

শেষ আপডেট: 4 December 2023 19:29

দ্য ওয়াল ব্যুরো: বড়দিন আসছে। আর প্রতিবছরের মতো এবারও নিজের সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন দেব। ২০২১-এ 'টনিক', ২০২২-এ 'প্রজাপতি'র পর এবার আসছে 'প্রধান'। তবে এই বড়দিনে দেব একা নন, তাঁর সঙ্গে আসছেন একঝাঁক নামী শিল্পী। দেবের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

এছাড়াও ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, অনির্বাণ চক্রবর্তী, সুজন নীল মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। অতনু রায়চৌধুরী প্রযোজিত এবং অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান' মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর। তার আগে সোমবার সন্ধেয় মুক্তি পেল ছবির ট্রেলার। 

ছবির গল্প আবর্তিত হয়েছে একজন সৎ পুলিশ অফিসার ও তাঁর চারপাশে ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে। দীপক প্রধান (দেব) নামের সেই পুলিশ অফিসারের প্রৌঢ় বাড়িওয়ালা (পরাণ বন্দ্যোপাধ্যায়) কীভাবে নোংরা রাজনীতির শিকার হন, এবং সেই বিপদের হাত থেকে কীভাবে তাঁকে বাঁচাবেন দীপক, সেটাই দেখা যাবে বড়পর্দায়।

এই ছবির হাত ধরে ফের দেব স্ক্রিন শেয়ার করলেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও সোহমের সঙ্গে। এর আগে সোহমের সঙ্গে দেবের 'শুধু তোমারই জন্য' এবং পরাণবাবুর সঙ্গে 'টনিক' সুপারহিট হয়েছিল। এখন দেখার, নতুন ছবিটি বক্স অফিসে কেমন ব্যবসা করে। কারণ, ওই একইদিনে দেশজুড়ে মুক্তি পাবে 'ডানকি', 'সালার' এবং বাংলায় মিঠুনের 'কাবুলিওয়ালা'ও।

তবে দেব অনুরাগীরা অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। কারণ, অভিনেতার ট্র্যাক রেকর্ড। বড়দিনে দেবের যতগুলি ছবি এসেছে, তার প্রত্যেকটি সুপারহিট হয়েছে বক্স অফিসে। তা কেরিয়ারের শুরুর দিকে 'সেদিন দেখা হয়েছিল' বা 'চাঁদের পাহাড়' হোক, কিংবা শেষ দু'বছরে মুক্তি পাওয়া 'টনিক', 'প্রজাপতি'। তাই এই ছবিও সুপারহিট হবে বলে দাবি সবার।


```