.jpg)
ফাইল চিত্র
শেষ আপডেট: 22 December 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: রাজার মতো কামব্যাক দেবের। নতুন ছবি ‘খাদান’ দিয়ে বাংলা সিনেমায় ফের মেতে উঠেছে দেবের ভক্তরা। সেই সঙ্গে সিনেমাপ্রেমীরাও ভিড় জমাচ্ছেন হলে-হলে। ফ্যামিলি ড্রামা ছেড়ে অ্যাকশন ছবিতে ফিরে দেব আবারও আলোচনার তুঙ্গে। ছবিটি ইতিমধ্যেই দুই কোটিরও বেশি ব্যবসা করেছে। সিনেমা হলে ভক্তদের উচ্ছ্বাস আর প্রতিদিন নতুন রেকর্ড গড়ায়, ‘খাদান’ ছবির সাফল্য অনেকটাই স্পষ্ট। এই সাফল্যে আপ্লুত অভিনেতা নিজেও।
সোশ্যাল মিডিয়ায় দেব জানিয়েছেন, এই সাফল্য শুধু তাঁর নয়, গোটা বাংলা সিনেমারও ফিরে আসা। দেব একটি পোস্টে লিখেছেন, 'দর্শকদের প্রতি আমার ভালোবাসা আর কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা খুঁজে পাচ্ছি না। ‘চাঁদের পাহাড়’ আর ‘আমাজন অভিযান’-এর পর এবার ‘খাদান’ যে রকম সাড়া পেয়েছে, তা অবিশ্বাস্য।'
I have no words to express my love and gratitude towards my audience ..
— Dev (@idevadhikari) December 22, 2024
After Chander Pahar & Amazon Obhijaan the kind of response Khadaan is receiving, where 2nd day is bigger than 1st, and 3rd day is bigger than 2nd.. everyday it’s creating a record.
I don’t know how to put my… pic.twitter.com/x4N0tDFmBw
সুপারস্টার আরও লিখেছেন, 'প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিনের সাড়া আরও ভাল। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। এই অনুভূতি কীভাবে প্রকাশ করব, বুঝতে পারছি না। দর্শক খুশি মানেই আমি খুশি। সবাইকে ধন্যবাদ আর অনেক ভালবাসা। ‘খাদান’ শুধু আমার নয়, এটা বাংলা সিনেমারও ফিরে আসা'
দেব অভিনীত এই ছবিতে রয়েছে চূড়ান্ত ধামাকা। যেমন বিজিএম, তেমন ভিএফএক্স, সঙ্গে অ্যাকশন তো আছেই। আর তাঁর সঙ্গেই রয়েছে দক্ষিণের যে কোনও ছবিকে টেক্কা দেওয়ার ক্ষমতা, এমনটাই কিছু বলছেন দর্শকরা। আর অভিনেতা নিজেও জানিয়েছেন, এই ছবি নিয়ে প্রথম দিন থেকেই বড় প্ল্যান করেছিলেন দেব। তাই এই সাফল্যে তিনি খুব খুশি।