Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘খাদান’-এ ঢুকতে না পারলে ‘ব্যবস্থা নেব!’ ফের হুঁশিয়ারি দেবের, সর্বাধিক হল পেয়েও কেন সংশয়?

বাংলা ছবির জন্য হল মিলছিল না। একাধিক পোস্ট ও খবরে ভরেছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু দিন পেরোতেই বদল হয়েছে প্রেক্ষাপট।

‘খাদান’-এ ঢুকতে না পারলে ‘ব্যবস্থা নেব!’ ফের হুঁশিয়ারি দেবের, সর্বাধিক হল পেয়েও কেন সংশয়?

দেব

শেষ আপডেট: 19 December 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির জন্য হল মিলছিল না। একাধিক পোস্ট ও খবরে ভরেছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু দিন পেরোতেই বদল হয়েছে প্রেক্ষাপট। আপাতত, অনলাইন টিকিট প্ল্যাটফর্মের মাধ্যমে সংগৃহীত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সিনেমাহলে মুক্তি পাচ্ছে, দেব অভিনীত ‘খাদান’! অন্যদিকে প্রাপ্ত সিনেমাহলের নিরিখে রাজ চক্রবর্তীর ‘সন্তান’ রয়েছে দ্বিতীয় স্থানে। এরপর তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে ‘৫ নং স্বপ্নময় লেন’ ও ‘চালচিত্র’।

তবে এই ‘ভাল খবর’-এ যে দেব সন্তুষ্ট নন, তার প্রমাণ মিলল ফের এক ফেসবুক পোস্টে। দেব লিখলেন, ‘খাদান আগামীকাল মুক্তির জন্য প্রস্তুত। যদি আপনাদের কাছে সিনেমা হলে এই ছবিটি না এসে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।’

সামনেই বড়দিন। আর আগামিকাল অর্থাৎ ২০ ডিসেম্বর সিনেমাপ্রেমীদের ‘বড়দিন’। একটা-দুটো নয়। চার-চারটি ছবি মুক্তি পাবে। ‘সন্তান’, ‘খাদান’, ‘চালচিত্র’ এবং ‘৫ নং স্বপ্নময় লেন’ (chalchitra, khadaan, 5 no. swapnamoy lane, shontaan)।

তবে গতকাল পর্যন্ত যে কালো মেঘ দেখছিলেন ছবির প্রযোজক-পরিচালকরা, তা অবশ্য অনেকটাই সরে গিয়েছে। অ্যাডভান্স বুকিং খুলে গেলেও সিনেমাহল নিয়ে যে টানাপড়েন ছিল, তা খানিকটা হলেও মিটেছে।

‘এখন তো সব ঠিকই হয়ে গিয়েছে, সব কটি ছবিই প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহ পেয়েছে। আশা করি, এবার আর কোনও অভিযোগ থাকবে না’—বললেন এক হল মালিক। গতকাল, ১৮ ডিসেম্বরের সকালে, এই একই অভিযোগ কিংবা আক্ষেপের সুর শোনা গিয়েছিল, ‘খাদান’এর মুখ্য অভিনেতা দেবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

তিনি লেখেন, ‘দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ অ্যাডাভান্স বুকিং এখনও খোলা হয়নি। বিশ্বাস রাখুন, আমি চেষ্টা করছি এবং খাদানের জন্য শো পেতে এবং অ্যাডাভান্স বুকিংয়ের জন্য লড়াই চালাচ্ছি। কিন্তু বাংলায় অন্যান্য ভাষী ফিল্মের ডিস্ট্রিবিউশনের কারণে ‘খাদান’ এখনও শো পায়নি। আমরা সত্যিই দুঃখিত, ধৈর্য ধরুন, আমি চেষ্টা চালিয়ে যাব।’ 

দেবের এমন টুইট হতবাক করেছিল অনেককে। একাধিকবার বাংলা সিনেমার হয়ে কিংবা বাংলা সিনেমার জন্য সরব হয়েছেন দেব। শুধু নিজের প্রযোজিত বা অভিনীত ছবির প্রমোশন নয়, বহুবার নবাগত পরিচালকদের ছবির প্রচার করেছেন দেব। তাঁরও যে প্রেক্ষাগৃহ পেতে কালঘাম ছুটবে তা অভাবনীয়!

তবে এর পরেও হল না পেলে কী ব্যবস্থা সাংসদ-অভিনেতা নেবেন, তা খোলসা করেননি তিনি। সূত্রের খবর অনুযায়ী যা জানা যাচ্ছে, দেবের ‘খাদান’ ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে , তাঁর কাঁধেই ছিল ‘পুষ্পা-২’ ছবির ভার। গত সপ্তাহের ১৪ তারিখ পর্যন্ত বাংলায় ‘পুষ্পা-২’-র বক্স অফিস কালেকশন প্রায় ২৫ কোটি! তা-ই ‘পুষ্পারাজ’-এর প্রতি আস্থা রাখতে চাইছে ডিস্ট্রিবিউশন সংস্থা।

অন্যদিকের ‘খাদান’ দেবের স্বপ্নের প্রোজেক্ট। অর্থ এবং পরিশ্রম দুই দিয়েই গড়ে উঠেছে ‘খাদান’। তা-ই দেবের কাছে এ যেন ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী!’


```