Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'শুভ জন্মদিন মুচ্ছড়!' দেবের জন্মদিনে লিখলেন বান্ধবী রুক্মিনী

দ্য ওয়াল ব্যুরো: 'চ্যালেঞ্জ' নিবি না শালা থেকে বহু মেয়ের জীবনে স্বপ্নের 'প্রেমের কাহিনি' লিখেছেন তিনি। যাঁকে 'আই লাভ ইউ' বলার জন্য উদগ্রীব হয়ে থাকেন বহু তরুণী তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় হিরো দেব। সাংসদ অভিনেতা দীপক অধিকারী। জীবন খাত

'শুভ জন্মদিন মুচ্ছড়!' দেবের জন্মদিনে লিখলেন বান্ধবী রুক্মিনী

শেষ আপডেট: 25 December 2020 08:12

দ্য ওয়াল ব্যুরো: 'চ্যালেঞ্জ' নিবি না শালা থেকে বহু মেয়ের জীবনে স্বপ্নের 'প্রেমের কাহিনি' লিখেছেন তিনি। যাঁকে 'আই লাভ ইউ' বলার জন্য উদগ্রীব হয়ে থাকেন বহু তরুণী তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় হিরো দেব। সাংসদ অভিনেতা দীপক অধিকারী। জীবন খাতায় আরও একটা ধাপ আজ তিনি এগিয়ে গেলেন, পা রাখলেন ৩৮-এ। মেদিনীপুরের ছেলে দীপক আজ পুরো বাংলার দেবদা। শুধু অভিনয় নয়, ঘাটালের সাংসদ দেবের ছকভাঙা রাজনীতি করার অসীম দক্ষতাকেও সম্মান জানায় আপামর জনগণ। দেব, যেন সত্যি দেবদূত! অবরুদ্ধ দেশে পরিযায়ী শ্রমিক থেকে ছাত্রছাত্রী সকলের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। আজ তাঁর জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছার বন্যা ভাসিয়ে দিয়েছে দেবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। প্রিয় বান্ধবী রুক্মিনী টুইট করেছেন, মজা করে লিখেছেন- 'শুভ জন্মদিন মুচ্ছড়! তবে এবার তোমার গোঁফকে বিদায় জানাতে হবে!' তবে নতুন সিনেমা 'গোলন্দাজ'-এর জন্য, নগেন্দ্র সর্বাধিকারীর লুক হিসাবে গত কয়েকমাস ধরেই গোঁফ রেখেছেন দেব। যদিও সেটি একেবারেই পছন্দ হচ্ছে না রুক্মিনীর। তাই জন্মদিনে দেবের কাছে আবদার করে বসছেন নায়িকা। শুধু 'গোলন্দাজ'এর শ্যুটিং সেটে কেক কেটেই থামেননি রুক্মিনী। এদিন প্রকাশ্যে দেবকে নিজের ভালোবাসা জাহিরও করেন! দেবের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে উঠে এসেছে সেই ঝলক। এক দোকানের সামনে বিশাল পোস্টারে লেখা- ‘হ্যাপি বার্থ ডে দেব। আমি তোমাকে ভালবাসি… আর তুমি সব সত্যিটা জানো’। সেই পোস্টারের সামনে পোজ দিতে দেখা গিয়েছে দেব ও রুক্মিনীকে। পোস্টের ক্যাপশনে দেব লেখেন- 'ধন্যবাদ রুক্মিণী, বছরের পর বছর তুমি আমাকে সারপ্রাইজ দিতে ব্যর্থ হও না। এভাবেই পাশে থেকো'।

```