Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুল বিতর্কে জট কাটছে না টলিউডে, সমাধান খুঁজতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেব-রাজের

ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দেয়নি ফেডারেশন।

রাহুল বিতর্কে জট কাটছে না টলিউডে, সমাধান খুঁজতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেব-রাজের

দেব এবং রাজ চক্রবর্তী

শেষ আপডেট: 27 July 2024 20:22

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক রাহুল মুখোপাধ্যায় এবং ফেডারেশনের বিতর্কের মাঝে টলিউডের জট কাটছে না। নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগ উঠেছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তা নিয়ে রাহুলের বিরুদ্ধে অভিযোগে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া।  শুক্রবারই খবর মেলে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিরেক্টরস গিল্ড। কিন্তু শেষরক্ষা হল না।

ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দেয়নি ফেডারেশন। আজ অর্থাৎ ২৭ জুলাই থেকে এসভিএফের প্রযোজনায় রাহুলের পুজোর ছবির শুটিং শুরু কথা ছিল। কথামত কলাকুশলীরা হাজির হলেও এদিন টেকনিশিয়ানদের দেখা মেলেনি। 

এদিন সেটে রাহুল মুখোপাধ্যায় উপস্থিত থাকায় টেকনিশিয়ানেরা কাজ করেননি। আর বিষয়টি নিয়েই বিক্ষোভ দেখান বাংলার পরিচালকরা। টেকনিশিয়ানরা উপস্থিত না থাকলেও 'শুটিং হবেই', এই দাবিতে অনড় তাঁরা। এমনকী তাঁদের দাবি না মানলে সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারিও দেন। এরই মধ্যে রাহুলকে ঘিরে তৈরি হওয়া টালবাহানায় সমাধান খুঁজতে দেব, প্রসেনজিৎ, রাজ চক্রবর্তী সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেন। 

ঠিক কী লেখা রয়েছে সেই পোস্টে? বলা হয়েছে, " আজ সকালে টেকনিশিয়ান স্টুডিওয় বাংলা ছবি, টেলিভিশনের পরিচালকেরা ফেডারেশনের সিদ্ধান্তের সামনে কিছু প্রশ্ন রেখেছে। বহু দিন ধরেই রাখছে, আজ ভঙ্গিটা আন্দোলনের। তার একটি বা অনেক কারণ রয়েছে। এই আন্দোলনের গোড়ায়, আগায়, সামনে, পিছনে, ডান দিক, বাঁ দিক, নের পরিচালকেরা ফেডারেশনের সিদ্ধান্তের সামনে কিছু প্রশ্ন রেখেছে। বহু দিন ধরেই রাখছে, আজ ভঙ্গিটা আন্দোলনের। তার একটি বা অনেক কারণ রয়েছে। এই আন্দোলনের গোড়ায়, আগায়, সামনে, পিছনে, ডান দিক, বাঁ দিক, কোথাও সিনিয়র, জুনিয়র-সহ সমস্ত রকমের টেকনিশিয়ান, সিনে-শ্রমিকদের স্বার্থহানির এক ফোঁটা উদ্দেশ্য নেই। বিষয় সেটা নয়ই। বিষয় হল নীতির।”

পোস্টে কোনও 'রাজনৈতিক' রং নেই বলেও উল্লেখ করা হয়েছে। টলি তারকারা লিখেছেন, “বিষয়টা একই পরিবারের। পরিবারটি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি। এর মধ্যে কোনও রাজনৈতিক দিক নেই। ‘আমরা-ওরা’ নেই।"


```