Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নটী বিনোদিনীকে বড়পর্দায় আনছেন দেব! নামভূমিকায় বড় চমক

দ্য ওয়াল ব্যুরো: স্টার থিয়েটার ও গিরিশ চন্দ্র ঘোষের কথা উঠলেই চলে আসে আরও একটি নাম। মঞ্চে তখন তাঁর অভিনয় দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। হ্যাঁ, কথা হচ্ছে বিনোদিনী দাসীকে নিয়ে। মঞ্চে তিনি পরিচিত নটী বিনোদিনী (Noti Binodini) নামে।

নটী বিনোদিনীকে বড়পর্দায় আনছেন দেব! নামভূমিকায় বড় চমক

শেষ আপডেট: 5 September 2022 11:02

দ্য ওয়াল ব্যুরো: স্টার থিয়েটার ও গিরিশ চন্দ্র ঘোষের কথা উঠলেই চলে আসে আরও একটি নাম। মঞ্চে তখন তাঁর অভিনয় দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। হ্যাঁ, কথা হচ্ছে বিনোদিনী দাসীকে নিয়ে। মঞ্চে তিনি পরিচিত নটী বিনোদিনী (Noti Binodini) নামে।

এবার সেই বর্ণময় চরিত্রকে পর্দায় তুলে ধরছেন দীপক অধিকারী, ওরফে দেব (Dev)। তাঁর নিবেদনে তৈরি হতে চলেছে 'বিনোদিনী' (Binodini)! সোমবার সিনেমাপ্রেমীদের সেই সুখবরই দিলেন অভিনেতা। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছবির এক ঝলক প্রকাশ করেছেন তিনি। যা মুহূর্তেই মন জয় করে নিয়েছে সকলের।

যদিও এই সিনেমায় কোনও চরিত্রে দেবকে অভিনয় করতে দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি। তবে ছবির পিছনের কারিগর যে তিনি সেটা স্পষ্ট করেছেন। এবার আসা যাক নটী বিনোদিনীর চরিত্রে কে অভিনয় করছেন? এখানেই রয়েছে চমক। এই চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। অন্য স্বাদের এই সিনেমায় রুক্মিণীকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাম কমল মুখোপাধ্যায়। বহু জনপ্রিয় প্রজেক্টের সঙ্গে যুক্ত তিনি। 'সিজন গ্রিটিং', 'রিক্সাওয়ালা', 'কেক ওয়াক'-এর মতো সিনেমা পরিচালনা করতে দেখা গেছে তাঁকে। এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' নিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে নির্মিত হতে চলা ছবিটির সঙ্গেও জড়িয়ে আছে তাঁর নাম। এবার 'বিনোদিনী'ও তৈরি হবে তাঁর হাতে।

টিজার ভিডিওতেই বোঝা যাচ্ছে যে, গোটা ছবিটাই তৈরি হবে বিনোদিনী দাসীর জীবনের আঁধারে। আর বেশিরভাগ জুড়েই থাকবে 'চৈতন্যলীলা' পালা। সেই পালা তৈরি হওয়ার পিছনের কাহিনিই পর্দায় ফুটিয়ে তুলবেন রাম কমল। যেহেতু এই সিনেমা নটী বিনোদিনীর ওপরে তৈরি হচ্ছে তাই গিরিশ ঘোষ বা রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকায় কারা অভিনয় করবেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে মানুষের মধ্যে।

নটী বিনোদিনী মানেই মনে পড়ে যায় 'চৈতন্যলীলা'র কথা। চৈতন্য তথা নিমাইয়ের ভূমিকায় এক ও অদ্বিতীয় নটী বিনোদিনী। সালটা ১৮৮৪। ২ অগস্ট স্টার থিয়েটারে প্রথম মঞ্চস্থ হল এই নাটক। নটী বিনোদিনীর অপূর্ব অভিনয় সেই সময় সকল দর্শককে মাতিয়ে দিয়েছিল। উত্তর কলকাতার বিখ্যাত স্টার থিয়েটার মানেই ছিল চৈতন্যলীলা' পালা। শ'য়ে শ'য়ে মানুষ এসে ভিড় করত এই পালা দেখতে। এবার এই পালার পিছনের কাহিনিই ফুটে উঠবে বড়পর্দায়।

নাটকের মাঝে মঞ্চেই মৃত্যু ‘হনুমান’-এর, অভিনয় ভেবে তখনও হাততালি দর্শকদের


```