Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবের ‘কাছের মানুষ’ কে, জানাবেন প্রসেনজিৎ! মুক্তি পেল ছবির ট্রেলার

দ্য ওয়াল ব্যুরো: ‘কাছের মানুষ পাশেই থাকে, মন খারাপের খবর রাখে।’ কিন্তু বর্তমান সময়ে মুখ আর মুখোশের ভিড়ে আদৌ কি চেনা যায় আমাদের কাছের মানুষ কে? এই প্রশ্নেরই উত্তর নিয়ে হাজির হল দেব (Dev) ও প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) জুটির ‘কাছ

দেবের ‘কাছের মানুষ’ কে, জানাবেন প্রসেনজিৎ! মুক্তি পেল ছবির ট্রেলার

শেষ আপডেট: 26 August 2022 11:20

দ্য ওয়াল ব্যুরো: ‘কাছের মানুষ পাশেই থাকে, মন খারাপের খবর রাখে।’

কিন্তু বর্তমান সময়ে মুখ আর মুখোশের ভিড়ে আদৌ কি চেনা যায় আমাদের কাছের মানুষ কে? এই প্রশ্নেরই উত্তর নিয়ে হাজির হল দেব (Dev) ও প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) জুটির ‘কাছের মানুষ’ (Kacher Manush)। শনিবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল তাঁদের আগামী ছবি ‘কাছের মানুষ’-এর ট্রেলার। যা মুক্তি পাবে আসন্ন দুর্গাপুজোয়।

Kacher Manush

ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে অনুপ কুমার, বিকাশ রায় অভিনীত ‘জীবন কাহিনি’ ছবির একটি দৃশ্য। তারপরই শুরু ‘কাছের মানুষ’-এর গল্প। ছবির নায়ক কুন্তলের সবথেকে কাছের মানুষ যিনি, সেই মা পক্ষাঘাতে শয্যাশায়ী। মায়ের জন্য প্রাণপাত করতেও রাজি সে। ক্রমশ তার মধ্যে জাঁকিয়ে বসছে হতাশা। এমন সময় আচমকাই তাঁর জীবনে এন্ট্রি নেয় লাইফ ইন্সিওরেন্স কোম্পানির এজেন্ট সুদর্শন। সে কুন্তলকে বোঝায়, ‘কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে'। তাই মা’কে ভাল করার জন্য তাকে মরতে হবে।

Kacher Manush

এমনই সময় কুন্তলের জীবনে এন্ট্রি নেয় তার জীবনের নায়িকা। যে নতুন করে বাঁচতে শেখাবে তাকে। সে বোঝাবে, শুধু টাকা নয়, কাছের মানুষদের পাশে থাকাটাও প্রয়োজন। শেষ অবধি কী হবে কুন্তলের? সুদর্শনই বা কী করবেন? তা জানার জন্য দেখতে হবে ছবিটা। সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩০শে সেপ্টেম্বর।

https://youtu.be/7-6byVfxI7c

ছবিতে কুন্তলের ভূমিকায় অভিনয় করেছেন দেব। সুদর্শন চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ। এছাড়াও, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা, তুলিকা বসু প্রমুখ।

Kacher Manush

ছবির পরিচালক পথিকৃৎ বসু। কাহিনিও তাঁরই লেখা। ‘কাছের মানুষ’-এর চিত্রনাট্য-সংলাপ লিখেছেন প্রিয়া দাস ও অর্ণব ভৌমিক। এর আগে অর্ণব জিৎ, অঙ্কুশ, বনি, পরমব্রতের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন। হার্ডকোর কমার্শিয়াল ছবি হোক বা একটু অন্য ঘরানার, তাঁর লেখা সংলাপ সবসময়েই দর্শকদের মুগ্ধ করেছে। এবার দেব, প্রসেনজিতের মুখেও তাঁর লেখা ডায়লগ যে শুনতে ভাল লাগবে, তা বলাই বাহুল্য।  

গত বছর পুজোর আগে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন দেব। জানিয়েছিলেন, তিনি একা নন, সঙ্গে থাকবেন ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তারপর থেকেই ‘কাছের মানুষ’ ঘিরে অনুরাগীদের উত্তেজনার পারদ তুঙ্গে। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির।

ছবি বয়কটের আতঙ্ক! ‘লক্ষ্মী ছেলে’কে বাঁচাতে রামকৃষ্ণ মিশনের শরণাপন্ন শিবপ্রসাদ-কৌশিক


```