Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'রঘুডাকাত'-এর ট্রেলার লঞ্চের টাকা দেব দিলেন ফেডারেশনকে! কত টাকার টিকিট বিক্রি হয়েছিল?

এ দিন অর্থাৎ শুক্রবার ছিল ফেডারেশনের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন দেব।

'রঘুডাকাত'-এর ট্রেলার লঞ্চের টাকা দেব দিলেন ফেডারেশনকে! কত টাকার টিকিট বিক্রি হয়েছিল?

শেষ আপডেট: 31 October 2025 21:33

দ্য ওয়াল ব্যুরো: মনে পড়ে নেতাজী ইন্ডোর? মাস দেড়েক আগেই সেখানেই হয়েছিল দেবের ছবি 'রঘুডাকাত'-এর ট্রেলার লঞ্চ। দেবকে একঝলক দেখতে বিভিন্ন জায়গা থেকে হাজির হয়েছিলেন বহু মানুষ। মঞ্চে দাঁড়িয়ে সেদিনই দেব জানিয়েছিলেন, টিকিট বিক্রির সব টাকা তুলে দেওয়া হবে সিনে ফেডারেশনকে। টেকনিশিয়ানরা যাতে উপকৃত হন, সেই কারণেই এই ব্যবস্থা। যেমন কথা ঠিক তেমন কাজ।

এ দিন অর্থাৎ শুক্রবার ছিল ফেডারেশনের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন দেব। আর ওই অনুষ্ঠানেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে দেব তুলে দেন ৪ লক্ষ একশো সাতাত্তর টাকা। 

শুধু দেব নন, এ দিনের অনুষ্ঠানে হাজির ছিল প্রায় গোটা টলিউড। দেব ছাড়াও হাজির ছিলেন আরও এক সুপারস্টার জিৎ। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে কুণাল ঘোষ, কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে সহ অনেকেই।


এ দিন মঞ্চ থেকে দেব বার্তা দেন বাংলা ইন্ডাস্ট্রিকে একজোট হওয়ার। মিটে যায় কুণাল-দেবের ভুল বোঝাবুঝি। ইতিবাচকতার রেশ কি বহাল থাকবে নাকি আবারও শুরু হবে কাদা ছোড়াছুঁড়ি? উত্তর লুকিয়ে সময়ের হাতে। 


```