Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাত পোহালেই বড় চমক, প্রথমবার লাইভে দেব-শুভশ্রী, কী এমন ঘোষণা করতে চলেছেন জুটি?

মান-অভিমানের খোঁচা আজ ক্রমেই যেন ফিকে হয়ে গিয়েছে। মজা করে একে অন্যের প্রসঙ্গে কত কী-ই বলে থাকেন। যেমন এবার সোশ্যাল মিডিয়ায় এসে এক বিশেষ ঘোষণা করতে গিয়ে শুভশ্রী বলেই বসলেন, শু-ছাড়া দে-কি সম্ভব?

রাত পোহালেই বড় চমক, প্রথমবার লাইভে দেব-শুভশ্রী, কী এমন ঘোষণা করতে চলেছেন জুটি?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 January 2026 13:00

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক সপ্তাহে বাংলা সিনেইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রে ঝড় তুলে দিয়েছে একটাই ছবি, দেশু-৭। অর্থাৎ ১২ বছর পর আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অভিনেতা-সাংসদ দেব, যে জুটি একটা সময় দাপটের সঙ্গে রাজত্ব করেছে দর্শক মনে। মাঝের বিরতি দীর্ঘ হলেও দেশু ঘিরে উত্তেজনার পারদ বিন্দুমাত্র ম্লান হয়নি। এতবছর পর মুক্তি পাওয়া ছবি ধূমকেতু যেভাবে বক্স অফিসে সাড়া ফেলেছে, তাতে আবারও প্রমাণ হল, বাংলার দর্শক এই জুটিকে পর্দায় ফিরে পেতে চায়। আর সেই ইন্ডাস্ট্রির স্বার্থে আরও একবার হাত মেলালেন দেব ও শুভশ্রী। 

মান-অভিমানের খোঁচা আজ ক্রমেই যেন ফিকে হয়ে গিয়েছে। মজা করে একে অন্যের প্রসঙ্গে কত কী-ই বলে থাকেন। যেমন এবার সোশ্যাল মিডিয়ায় এসে এক বিশেষ ঘোষণা করতে গিয়ে শুভশ্রী বলেই বসলেন, শু-ছাড়া দে-কি সম্ভব? দেবের ইন্ডাস্ট্রিতে ২০ বছরের সেলিব্রেশনে ডাকা হয়নি তাঁকে, তাই সেই সেলিব্রেশনে জুটির অনুরাগীদের কাছে অসম্পূর্ণ। আর হাসি মুখে এমনই মজার ছলে দর্শকমনের উত্তেজনার পারদ দ্বিগুণ করে শুভশ্রী জানালেন, প্রথমবারের জন্যে তাঁরা আসতে চলেছে লাইভে।

রবিবার বেলায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে শুভশ্রী বললেন, ‘আপনারা সবাই জানেন, এবারের পুজোয় আমাদের ছবি দেশু-৭ আসছে। দেবের ইন্ডাস্ট্রিতে যখন ২০ বছর পূর্ণ হল, তখন বিরাট একটা সেলিব্রেশন করল, আমায় নিমন্ত্রণ জানায়নি। শু-ছাড়া দে-কি সম্ভব? দেশু ছাড়া কি সেলিব্রেশন সম্ভব? তাই কাল অর্থাৎ সোমবার আমরা একসঙ্গে প্রথমবার লাইভে আসছি। আমাদের যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে এখনই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলুন।’

এখানেই শেষ নয়, পাশাপাশি এদিন যে সকলের জন্যে থাকছে বিশেষ সারপ্রাইজ, সেই ঘোষণাও করলেন তিনি। রাত পোহালেই বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কিছু ঘোষণা হতে চলেছে, তা অতীতে কোনও ইন্ডাস্ট্রিতে হয়নি বলেও দাবি করলেন শুভশ্রী। দেশু প্রথমবার ফেসবুক লাইভে আসছে, কোনও বিশেষ চমক থাকবে না তা কি হয়? এমন এক ঘোষণা নিয়ে আমরা আসছি, যেটা ভারতবর্ষে কোনও ইন্ডাস্ট্রিতে কখনও হয়নি। নজর রাখুন।’

শুভশ্রীর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা হাতে-হাতে ভাইরাল। সকলেই প্রশ্নের ঝুলি নিয়ে বসে পড়েছেন নেটপাড়ায়। রাত পোহালে কোন চমক দিতে চলেছেন এই জুটি, এখন সেটাই দেখার। 


```