Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রঙে মাতলেন দেব–রুক্মিণী মৈত্র, শুটিং ফ্লোরেই জমল দোল উৎসব

সেদিন শুটিং শেষ হতেই যেন বদলে গেল সেটের আবহ। আলো-সাউন্ড-ক্যামেরার ব্যস্ততার জায়গা নিল আবিরের রঙিন ধুলো। প্রথমে একে অপরকে রঙ মাখিয়ে দোল সেলিব্রেশন শুরু হলেও, পরে আর থামেননি কেউ। ইউনিটের প্রায় সকলেই সামিল হলেন উৎসবে। 

রঙে মাতলেন দেব–রুক্মিণী মৈত্র, শুটিং ফ্লোরেই জমল দোল উৎসব

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 March 2026 11:50

দ্য ওয়াল ব্যুরো: দোল উৎসব মানেই কাছের মানুষের সঙ্গে রঙিন হওয়ার পালা। কিন্তু রঙের উৎসব যে শুধু ক্যালেন্ডার মেনে আসে না, তার প্রমাণ মিলল উত্তরবঙ্গের একটি শুটিং ফ্লোরে। ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির কাজ চলাকালীনই প্রাক্‌-দোলের আনন্দে মেতে উঠতে দেখা যায় অভিনেতা-প্রযোজক তথা সাংসদ দেব এবং রুক্মিণী মৈত্র।

সেদিন শুটিং শেষ হতেই যেন বদলে গেল সেটের আবহ। আলো-সাউন্ড-ক্যামেরার ব্যস্ততার জায়গা নিল আবিরের রঙিন ধুলো। প্রথমে একে অপরকে রঙ মাখিয়ে দোল সেলিব্রেশন শুরু হলেও, পরে আর থামেননি কেউ। ইউনিটের প্রায় সকলেই সামিল হলেন উৎসবে। হাসি, ঠাট্টা, খুনসুটি আর দুষ্টুমিতে মুহূর্তেই জমে উঠল পরিবেশ। কাজের চাপ ভুলে সকলে যেন ফিরে গেলেন এক টুকরো ছেলেবেলায়।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগও করে নিলেন দেব। যে ছবিগুলোয় শুধুই ধরা পড়েছে সেই আনন্দ-উচ্ছ্বাস। বর্ষীয়ান অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়-এর সঙ্গেও রঙ খেলতে দেখা গেছে দেব ও রুক্মিণীকে। কখনও তিনি তাঁদের কপালে টিকা পরিয়ে দিচ্ছেন, কখনও আবার হাসিমুখে রঙ মাখছেন। সহকর্মীদের সঙ্গে এই সহজ মেলবন্ধনই যেন ছবির টিমকে আরও কাছাকাছি এনেছে।

তবে ভক্তদের নজর কেড়েছে দেব-রুক্মিণীর কিছু ব্যক্তিগত মুহূর্ত। কোথাও মজার সেলফি, কোথাও আবার আচমকা রঙ মাখিয়ে দেওয়ার খুনসুটি—সব মিলিয়ে পর্দার জুটির রসায়ন যেন বাস্তবেও ধরা দিল সহজ স্বাভাবিক ভঙ্গিতে। ছবিগুলোয় ছিল না কোনও বাড়তি আড়ম্বর, ছিল নিছক আনন্দ আর আন্তরিকতা।

প্রসঙ্গত, মানবসেবার প্রতীক করিমুল হক-এর জীবনসংগ্রাম অবলম্বনে তৈরি হচ্ছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চলছে টানা শুটিং। পরিচালনায় রয়েছেন বিনয় মুদগিল। প্রযোজনায় রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজ। বাস্তবের সংগ্রাম আর মানবিকতার গল্প নিয়ে তৈরি এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে। আর সেই মনভোলানো মুহূর্তেই আপাতত রঙিন হয়ে উঠেছে নেটদুনিয়া।


```