Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভুটানে ছুটির মেজাজে দীপিকা পাড়ুকোন! দেখুন ছবি

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত শিডিউল থেকে মুক্তি মিলতেই ছুটির মেজাজে দেখা গেল বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। জানা গিয়েছে, বর্তমানে প্রতিবেশী দেশ ভুটানে (Bhutan) ঘুরছেন বলি ডিভা। স্থানীয় মানুষজন এবং পর্যটকদের সঙ্গে হ

ভুটানে ছুটির মেজাজে দীপিকা পাড়ুকোন! দেখুন ছবি

শেষ আপডেট: 11 April 2023 14:51

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত শিডিউল থেকে মুক্তি মিলতেই ছুটির মেজাজে দেখা গেল বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। জানা গিয়েছে, বর্তমানে প্রতিবেশী দেশ ভুটানে (Bhutan) ঘুরছেন বলি ডিভা। স্থানীয় মানুষজন এবং পর্যটকদের সঙ্গে হাসিখুশি মেজাজে ছবিও তুলেছেন তিনি। তবে দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিংকে সঙ্গে দেখা যায়নি।

https://twitter.com/DeepikaPFC/status/1644596873649422336?s=20

গত কয়েক বছর ধরে একটানা কাজ করছেন দীপিকা। 'ছপক', 'এইট্টি থ্রি' সেভাবে ব্যবসাসফল না হলেও অভিনেত্রীর সর্বশেষ সিনেমা 'পাঠান' বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এরপর দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে নতুন ছবির কাজ করছিলেন তিনি। এবার সেই কাজ থেকে ছুটি মিলতেই পাহাড়ে পাড়ি দিলেন বলি তারকা। পাহাড়ের কোলে বিশ্রামের ফাঁকে জুটিয়ে নিচ্ছেন আগামী কাজের রসদ।

ইতিমধ্যে দীপিকার ভুটান ভ্রমণের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, একটি ছবিতে দীপিকা সুন্দর পাহাড়ের সামনে, গাছগাছালির মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে ছবি তুলছেন। সেখানে ধূসর জ্যাকেটের নীচে বাদামি রঙের পোশাক পরেছিলেন অভিনেত্রী। অন্য একটি ছবিতে দীপিকার পরনে ছিল সাদা রঙের টার্টেল নেক সোয়েটার। কালো রঙের পোশাকেও এক পর্যটকের সঙ্গে অভিনেত্রীর ছবি দেখা গিয়েছে।

বাবার হাতে শারীরিক নিগ্রহ, পর্নস্টার তকমা! জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে অকপট উরফি


```