Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীপিকার মূর্তি বসল এথেন্স এয়ারপোর্টে! হাসি দিয়েই বাজিমাত, জানুন বিস্তারিত

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম মার্জিত, সুন্দরী নায়িকাই তিনি। চোখের এক ইশারাতেই কাত হয়ে যায় সব প্রজন্মের মানুষ। তাঁর মনোমুগ্ধকর হাসির ফ্যান কোটি কোটি মানুষ। এবার তাঁর মূর্তি দেশের বাইরের একটি বিমানবন্দরের প্রর্দশনীতে রাখা হল। তিনি সকলে

দীপিকার মূর্তি বসল এথেন্স এয়ারপোর্টে! হাসি দিয়েই বাজিমাত, জানুন বিস্তারিত

শেষ আপডেট: 9 December 2020 12:42

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম মার্জিত, সুন্দরী নায়িকাই তিনি। চোখের এক ইশারাতেই কাত হয়ে যায় সব প্রজন্মের মানুষ। তাঁর মনোমুগ্ধকর হাসির ফ্যান কোটি কোটি মানুষ। এবার তাঁর মূর্তি দেশের বাইরের একটি বিমানবন্দরের প্রর্দশনীতে রাখা হল। তিনি সকলের প্রিয় বলিউডের 'মাস্তানি' দীপিকা পাড়ুকোন। এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে 'অথেনটিক স্মাইলস' প্রর্দশনীতে রাখা হয়েছে সারা বিশ্বের বিখ্যাত মানুষদের অকৃত্রিম হাসির মূর্তি। সেখানে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। কালো পাথরের তৈরি তাঁর মূর্তির নীচে লেখা আছে, "ভারতের বলিউডের অভিনেত্রীর অকৃত্রিম হাসি।" বিমানবন্দরে যাতায়াতের সময় এমন হাসি দেখলে মানুষের মন শান্ত হবে, হালকা থাকবে, এই উদ্দেশ্যেই রাখা হয়েছে এমন মূর্তি। কালো পাথরের এই মূর্তির ছবি দীপিকার ইনস্টাগ্রামের ফ্যানপেজ থেকে পোস্ট করা হয়েছে। দেখে কারও বুঝতে অসুবিধা হয়নি যে এটা দীপিকা। একইসঙ্গে সকলেরই মনে পড়ে গেছে বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জীর কথা। তাঁর একটি ফোটোশ্যুটের জন্যেই দীপিকাকে এভাবে সাজানো হয়েছিল। পরনে ছিল মসলিন সাদা কাপড়। গায়ের উপরে আঁচল টানা। গলায় আনকাট ডায়মন্ড, আর পান্নার চোকার। টাইট করে বাঁধা খোপা। মূর্তিতেও হুবহু এই সাজকে তুলে ধরা হয়েছে। যা দেখে আনন্দে আত্মহারা দীপিকার অনুরাগীরা। অনেকেরই ধারণা তাঁর মূর্তির পাশেই আছে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত গায়িকা বিলি এলিসের আবক্ষ মূর্তি। যদিও এলিস তাঁর নিওন সবুজ চুলের জন্য বিখ্যাত। মূর্তিতে যদিও তার ছাপ নেই। তাই সঠিকভাবে কেউ জানাতে পারছেন না সে ব্যাপারে। মাঝে কিছু বির্তক শুরু হলেও বছরের শেষ থেকেই দীপিকার অনুরাগীরা সুখবর পেতে শুরু করেছেন। নতুন বছরেই রণবীরের সঙ্গে '৮৩'তে তাঁকে দেখা যাবে‌। ইদানিং সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে নতুন সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন, সেখবর দীপিকা নিজেই জানিয়েছেন।

```