Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন বছরেই সুখবর! মা হওয়া নিয়ে কী বললেন দীপিকা

সঞ্জয় লীলা বনসালির 'রামলীলা' ছবির সেটে দুজনের প্রথম প্রেম শুরু হয়। তারপর প্রেম পরিণতি পায় বিয়েতে। বেশ কয়েকবছর হয়ে গেল তাঁদের বিবাহের তবে এখনও সন্তান নিয়ে তাঁদের কোনও পরিকল্পনার কথা শোনা যায়নি। 

নতুন বছরেই সুখবর! মা হওয়া নিয়ে কী বললেন দীপিকা

শেষ আপডেট: 4 January 2024 13:52

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পাওয়ার কাপল বলা হয় তাঁদের। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বি-টাউন, সর্বত্র চর্চিত এই যুগল আর কেউ নয়, তাঁরা হলেন রনবীর সিং এবং দীপিকা পাডুকোন। বরাবরই চর্চার শীর্ষে থাকেন এই যুগল। সঞ্জয় লীলা বনসালির 'রামলীলা' ছবির সেটে দুজনের প্রথম প্রেম শুরু হয়। তারপর প্রেম পরিণতি পায় বিয়েতে। বেশ কয়েকবছর হয়ে গেল তাঁদের বিবাহের তবে এখনও সন্তান নিয়ে তাঁদের কোনও পরিকল্পনার কথা শোনা যায়নি। 

তবে এবার সেই নীরবতা ভাঙল। অভিনেত্রী দীপিকা পাডুকোন নিজের মুখেই জানালেন যে তাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপিকা জানান, তাঁর কাছে নিজের পরিবার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি মনে করেন বাচ্চাদেরও সেই একই শিক্ষা দেওয়া উচিত। 

এরপরেই নিজে কবে মা হওয়ার পরিকল্পনা করছেন এই প্রশ্ন শুনতেই দীপিকা মুচকি হেসে বলেন, 'রণবীর এবং আমি দুজনেই খুব বাচ্চা ভালবাসি। অবশ্যই এই নিয়ে আমাদের মধ্যে কথা হয় এবং পরিকল্পনা রয়েছে। আমি এবং রণবীর দুজনেই অপেক্ষা করে আছি সেই সময়ের দিকে তাকিয়ে যখন আমরা সন্তান নেব। আমরা এবার চাই পরিবার শুরু করতে।' 

আপাতত হৃত্বিকের সঙ্গে প্রথম ছবি 'ফাইটার'এর কারণে খবরের শিরোনামে আছেন দীপিকা। ইতিমধ্যেই ছবির একটি গান রিলিজ হয়ে গেছে, সেখানে দীপিকা ও হৃত্বিকের অন্তরঙ্গ দৃশ্য বেশ ভাইরালও হয়েছে। তাই গোটা ছবি নিয়েই দর্শকের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। এবার অপেক্ষা ছবিটি দর্শকরা কতটা আগ্রহের সঙ্গে গ্রহণ করবেন।


```