Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ক্যামেরার সামনে নগ্ন রণবীর, কী বললেন দীপিকা!

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাত থেকেই রণবীরের (Ranveer Singh) নগ্ন ফোটোশ্যুট নিয়ে উত্তাল ছিল নেটদুনিয়া। অনুরাগীরা প্রিয় অভিনেতাকে সাহসী তকমা দিলেও বেশিরভাগই সমালোচনার তিরে বিদ্ধ হয়েছিলেন পর্দার 'খিলজি'। যদিও সমালোচকদের কোনও কথাই গায়ে মাখে

ক্যামেরার সামনে নগ্ন রণবীর, কী বললেন দীপিকা!

শেষ আপডেট: 23 July 2022 09:45

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাত থেকেই রণবীরের (Ranveer Singh) নগ্ন ফোটোশ্যুট নিয়ে উত্তাল ছিল নেটদুনিয়া। অনুরাগীরা প্রিয় অভিনেতাকে সাহসী তকমা দিলেও বেশিরভাগই সমালোচনার তিরে বিদ্ধ হয়েছিলেন পর্দার 'খিলজি'। যদিও সমালোচকদের কোনও কথাই গায়ে মাখেননি তিনি।

তবে 'বাজিরাও'-এর (Ranveer Singh) এমন সাহসী ফোটোশ্যুট নিয়ে কী বলছেন তাঁর 'মস্তানি'? বলিউড সূত্রে খবর, রণবীরের শ্যুটের বিষয়টি প্রথম থেকেই জানা ছিল অভিনেত্রীর। আর বৃহস্পতিবার রাতে সেই ছবি প্রকাশ হওয়ার পর স্বামীকে এভাবে দেখে অভিভূত তিনি।

Ranveer Singh

তবে রণবীর (Ranveer Singh) যে প্রথম এমন সাহসী কাণ্ড ঘটিয়েছেন, তা তো নয়। তিনি যে বরাবরই ছকভাঙা, একথা দিপিকা-সহ গোটা বলিউড জানে। সমালোচকদের অচলায়তন ভাঙা তাঁর বরাবরের অভ্যেস। নগ্ন ফোটোশ্যুট প্রকাশ্যে আসার পর অনুরাগীদের প্রশংসার পাশাপাশি ধেয়ে এসেছিল চরম সমালোচনাও। কিন্তু এতকিছুর মধ্যেও সেদিন মুখ খোলেননি দীপিকা।

রণবীরই প্রথম নন, সেই সাতের দশক থেকেই ক্যামেরার সামনে নগ্ন বলিউডের বহু নায়ক

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পোস্ট করা সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, রণবীরের শরীরে সুতোর লেশমাত্র নেই। সম্পূর্ণ নগ্ন হয়ে কখনও ক্যামেরার সামনে শুয়ে, কখনও আবার বসে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঢি ঢি রব পড়ে গিয়েছে। একজন পুরুষ কেন এভাবে বিবস্ত্র হয়ে ছবি তুলবেন! তা নিয়ে নেটদুনিয়ায় খাপ পঞ্চায়েত বসাচ্ছেন নেটিজেনরা।


```