Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীপিকা পাড়ুকোন শাসন করবেন অস্কারের মঞ্চ! 'মস্তানি' দেখার অপেক্ষায় ভক্তরা

দ্য ওয়াল ব্যুরো: সময়টা বেশ ভালই যাচ্ছে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। ২০২২ সালে কান চলচ্চিত্রে উৎসবে জুড়ি মেম্বার হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। আবার ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ ফাইনালে সোনার ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করে ভারতকে তুলে ধ

দীপিকা পাড়ুকোন শাসন করবেন অস্কারের মঞ্চ! 'মস্তানি' দেখার অপেক্ষায় ভক্তরা

শেষ আপডেট: 3 March 2023 07:29

দ্য ওয়াল ব্যুরো: সময়টা বেশ ভালই যাচ্ছে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। ২০২২ সালে কান চলচ্চিত্রে উৎসবে জুড়ি মেম্বার হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। আবার ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ ফাইনালে সোনার ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করে ভারতকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। এবছর তাঁর নতুন ছবি 'পাঠান' একের পর এক রেকর্ড ভেঙে রমরমিয়ে সিনেমাহলে চলছে। আর এবার খবর, অস্কারের (Oscars 2023) মঞ্চেও দেখা যাবে দীপিকাকে।

সূত্রের খবর, এবার অস্কারের মঞ্চে উপস্থাপক (presenters) হিসাবে দেখা যাবে পাঠান গার্ল দীপিকা পাডুকোনকে। বৃহস্পতিবার রাতে বলিউডের এই তারকা অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বসিনেমার মঞ্চে তিনি যে আরও একবার ভারতের মুখ উজ্জ্বল করলেন, তা বলাই বাহুল্য।

দেখা যাচ্ছে, বৃহস্পতিবার দীপিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ৯৫তম অস্কার অনুষ্ঠানের উপস্থাপকের তালিকা শেয়ার করেছেন। সেখানেই একেবারে জ্বলজ্বল করছে বলি তারকা দীপিকা পাড়ুকোন নামটি। তাঁর এই পোস্ট দেখেই সকলেই নিশ্চিত হয়ে যান যে ২০২৩ সালের অস্কারের মঞ্চে উপস্থাপকদের তালিকায় বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিদের সঙ্গে থাকছেন তিনিও।

গতবছর কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে দীপিকার উপস্থিতি ছিল চোখ ধাঁধানো। এখন দেখার অস্কারের মঞ্চে 'মস্তানি' কেমন বাজিমাত করেন। সেই অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর অগণিত অনুরাগীরাও।

কাশ্মীরে আলিয়া-রণবীরের মাখো মাখো প্রেম, ক্যামেরাবন্দি করলেন করণ জোহর


```