Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা হওয়ার পর প্রথমবার ব়্যাম্পে হাঁটলেন দীপিকা, তারকাখচিত ফ্যাশন শোয়ের আয়োজন সব্যসাচীর

বলিউডে পা রেখেই বাজিমাৎ করেছিলেন দীপিকা পাডুকোন। শাহরুখ খানের সঙ্গে 'ওম শান্তি ওম'-এ ডেবিউ করে প্রথম ছবিতেই দর্শকের মন জয় করেন তিনি।

মা হওয়ার পর প্রথমবার ব়্যাম্পে হাঁটলেন দীপিকা, তারকাখচিত ফ্যাশন শোয়ের আয়োজন সব্যসাচীর

ফাইল চিত্র

শেষ আপডেট: 26 January 2025 14:22

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে পা রেখেই বাজিমাৎ করেছিলেন দীপিকা পাডুকোন। শাহরুখ খানের সঙ্গে 'ওম শান্তি ওম'-এ ডেবিউ করে প্রথম ছবিতেই দর্শকের মন জয় করেন তিনি। এরপর একের পর এক হিট ছবি—'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'পিকু', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত'—নিজেকে ভেঙে নতুন রূপে হাজির করেছেন বারবার। বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী ছবিতেও সফল দীপিকা। এখন তো তিনি বলিউডের ‘লেডি সিংহম’ হিসেবেও পরিচিত। 

গত সেপ্টেম্বরে দীপিকা ও রণবীর সিংয়ের জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান, কন্যা দুয়া পাডুকোন সিং। মা হওয়ার পর আপাতত ঘরোয়া জীবন কাটাচ্ছেন দীপিকা। যদিও গর্ভাবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন নতুন মা হিসেবে মেয়ের দেখভালই তাঁর প্রথম অগ্রাধিকার। তবে সম্প্রতি, বিশিষ্ট ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন শোয়ের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে দীপিকার উপস্থিতি নজর কেড়েছে সবার।

ফ্যাশন শোয়ের মঞ্চে টাইলোরেড প্যান্ট, টপ, ট্রেঞ্চ কোট, কালো লেদারের গ্লাভস আর মানানসই গয়নায় দীপিকা যেন রূপের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর এই লুক শোয়ের মূল আকর্ষণ হয়ে ওঠে। ভক্তরা তাঁকে 'আলটিমেট বিউটি ক্যুইন' এবং 'আইকনিক' বলে প্রশংসা করেছেন। কেউ কেউ তাঁর স্টাইলের তুলনা করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার সঙ্গে। 

সব্যসাচীর এই বিশেষ ফ্যাশন শোতে দীপিকার পাশাপাশি উপস্থিত ছিলেন সোনম কাপুর, আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে, অদিতি রাও হায়দারি, শাবানা আজমি, বিপাশা বসুসহ আরও অনেক তারকা। তবে দীপিকার উপস্থিতি যেন শোয়ের জৌলুস আরও বাড়িয়ে তোলে। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল দীপিকার ব্লকবাস্টার ছবি 'পদ্মাবত'। ঠিক সাত বছর পর, একই দিনে সব্যসাচীর মঞ্চে দীপিকার উপস্থিতি যেন ‘রানি পদ্মাবত’-এর স্মৃতি ফিরিয়ে আনল। দীপিকার স্টাইল এবং ক্যারিশমা বারবারই তাঁকে পেজ ৩-এর আলোচনার কেন্দ্রে রাখে।


```